কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সন্ত্রাসী হামলা, ভাঙচুর এবং তাণ্ডবের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জয়পুরহাটের কর্মরত  সাংবাদিকরা। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলা নিউজের জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের সঞ্চালনায় মানববন্ধনে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জয়পুরহাট প্রতিনিধি শামীম কাদিরের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, মানব কন্ঠের জেলা প্রতিনিধি আবু মুসা, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রুবেল, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হারুনুর রশিদ, দেশ টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম খান, মাছ রাঙা টিভির জয়পুরহাট সংবাদদাতা আল মামুন, দৈনিক রুপালি বাংলাদেশের জেলা প্রতিনিধি আবু রায়হান, দৈনিক বাংলা বাজারের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির প্রমুখ। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,  সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার চেষ্টা করে। সংবাদ প্রকাশের ফলে হুমকি ও মামলা-হামলার শিকার হচ্ছে তারা। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমের হাউজে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্ব গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায়  জেলার পাঁচটি উপজেলার  কর্মরত সকল প্রিন্ট ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন।

আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

১০ ঘন্টা ১৮ মিনিট আগে