নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

মহেশখালীর নোনাছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ১২ টি দোকান পুড়ে ছাই

মহেশখালী কালারমার ছড়ার নোনাছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ টি দোকান পুড়ে গেছে। এতে আহত হয়েছেন দুইজন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


শুক্রবার (৩০ আগস্ট) ভোররাতে আকষ্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে, আগুন নেভাতে এগিয়ে আসে স্থানীয়রা। আগুনের তীব্রতা বেশি থাকায় সারিবদ্ধ ১২ টি দোকান একেবারে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।


ক্ষতিগ্রস্ত মুদির দোকানের গোডাউনের মালিক মোজাম্মেল কান্না জড়িত কন্ঠে বলেন 'জীবনের সব পুঁজি দিয়ে গড়ে তোলা শেষ সম্বল ছিলো এই দোকান। প্রায় ৬০ লক্ষাধিক টাকার মালামাল সব পুড়ে গেছে। এখন নিঃস্ব হয়ে গেছি আমি'


দোকান মালিক আবুল হোসেন বলেন, 'আমাদের সব পুড়ে ছারখার হয়ে গেছে। ফায়ারসার্ভিস কে ফোন করলে তারা ঘটনাস্থলে আসে প্রায় এক ঘন্টা পর ততক্ষণে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। তার দোকানে প্রায় কোটি টাকার মালামাল ছিলো বলে জানান আবুল হোসেন।


এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। তবে ফায়ারসার্ভিসের পক্ষে থেকে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু বলা হয়নি।


স্থানীয়রা জানান, মহেশখালী উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরীর অফিস থেকে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি। তবে ধারণা করা হচ্ছে সেলিম চৌধুরীর অফিসে দুর্বত্তের দেয়া আগুন সর্বত্র ছড়িয়ে পড়লে সারিবদ্ধভাবে থাকা প্রায় ১২ টি দোকান পুড়ে যায়।


জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমা বলেন, আমরা খবর পেয়েছি কালারমারছড়ায় একটি বাজারে আগুন লেগে বেশ কিছু দোকান পুড়ে গেছে। আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে বিস্তারিত জানাতে পারবো।

Tag
আরও খবর