আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দীর্ঘ ১৮ বছর পর কচুয়ায় বিএনপির মহাসমাবেশ আজ,প্রধান অতিথি ড. আ ন ম এহসানুল হক মিলন

দীর্ঘ ১৮ বছর পর নিজ নির্বাচনী এলাকা চাঁদপুর-১ কচুয়ায় বড় কোন জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যোগে আজ শনিবার দুপুর ২ টায় কচুয়ার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেতৃ নাজমুন নাহার বেবী। এছাড়া জনসমাবেশে কচুয়া উপজেলা ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখবেন।

এদিকে দীর্ঘদিন পর কচুয়ার সাবেক এই জনপ্রিয় নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও তার সহধর্মীনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভা নেতৃ নাজমুন নাহার বেবী’র কচুয়ায় রাজনৈতিক কোন সমাবেশকে ঘীরে দলীয় নেতাকর্মী ও সাধারন কয়েক লক্ষ কর্মী এ সমাবেশে যোগদান করবেন বলে আয়োজক কমিটি ধারনা করছেন।

জনসমাবেশে সভাপতিত্ব করবেন, কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন। উক্ত জনসমাবেশ জনসমুদ্রে রূপান্তর করতে নেতাকর্মীদের প্রতিটি এলাকা থেকে শতস্ফূর্ত ভাবে দলে দলে যোগদান করতে আহবান জানিয়েছেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকী।

Tag
আরও খবর