আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

যতদিন বাঁচবো কচুয়াবাসীর জন্য কাজ করে যাবো! ড. আ ন ম এহসানুল হক মিলন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে হত্যা, গুম, চাঁদাবাজি, দখলদারিত্ব, মিথ্যা মামলা-হামলা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। তারা দেশের বিএনপি’র ৬৫ লক্ষ নেতাকর্মীদের দেড় লাখের উপরে মামলায় জড়িয়ে হয়রানির পর হয়রানী করেছে। তাদের অত্যাচার নির্যাতনে দেশের মানুষ অতিষ্ঠ ছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এতে দেশের মানুষ ৫ আগষ্ট আওয়ামী লীগের দু:শাসন থেকে মুক্তি পেয়েছে। তিনি আরো বলেন, আমি সারাদেশে নকল প্রতিরোধ করার পরও আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা, গাড়ি বহরে হামলা দিয়েও এই কচুয়ায় আসতে দেয়া হয়নি। তবুও আমি জীবনের ঝুকি নিয়ে আপনাদের ভালোবাসায় কচুয়া এসেছি। আমার জন্ম হয়েছে আপনাদের সেবা করার। যতদিন বাঁচবো কচুয়াবাসীর কল্যানে কাজ করে যাবো। তিনি শনিবার বিকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা বিএনপি’র সভাপতি খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক শারফিন হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, সহ-সভাপতি আব্দুল মালেক, সাবেক সাধারন সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ইউসুফ মিয়াজী, দপ্তর সম্পাদক শরীফুল হক শাহজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাসুদ এলাহী সুভাস, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, উপজেলা যুব দলের সহ-সভাপতি শরীফুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক শাহীন পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক আলমগীর হোসেন সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মাসুদ রানা মিয়াজী, মোজাম্মেল হক লিটন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারী, পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম জাহিদ প্রমুখ।

এদিকে দীর্ঘ ১৮ বছর পর কচুয়ায় নির্বাচনী এলাকায় প্রথমবারের মতো জনসমাবেশে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা ড. আ ন ম এহছানুল হক মিলন ও তার সহধর্মীনি বিএনপি নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী’র আগমনকে ঘীরে কচুয়ার প্রবেশপথ বারৈয়ারা থেকে সকাল থেকে ১২টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় হাজার হাজার নেতাকর্মী জনসমাবেশস্থলে স্লোগানে স্লোগানে যোগদান করে জনসমুদ্রে রূপান্তর করেন।

Tag
আরও খবর