নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

চকরিয়ায় জামায়াতের কর্মীসম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন শাখার জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল নামে। 


শনিবার (৩১ আগস্ট) বিকালে পালাকাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য

সম্মেলনে সভাপতিত্ব করেন চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী।


প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। কক্সবাজার জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ,চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, কক্সবাজার জেলা ছাত্র শিবিরের সভাপতি মুসা ইবনে হোসাইন বিপ্লব, চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, চকরিয়া উপজেলার কর্মপরিষদ সদস্য মাস্টার মোহাম্মদ হোছাইন, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান প্রমুখ। 


সভা সঞ্চালনা করেন চিরিঙ্গা ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন।


সভায় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতাকে দীর্ঘায়িত করার নানা চেষ্টা চালিয়েছিল।কিন্তু ছাত্র জনতার আন্দোলনে ঠিকতে পারেনি। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে স্বৈরাচার হাসিনা। আওয়ামী লীগ সরকার গত ১৭বছর জনগণ ও ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে দেশের আলেম ওলামা ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে। দেশের প্রচলিত আইনে এই অন্যায় জুলুমের বিচার দাবি করেন। 

 স্বৈরাচার হাসিনা দিল্লিতে বসে দেশ বিরোধী নতুন ষড়যন্ত্রের জাল বুনছে জানিয়ে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করার নির্দেশ দেয়।


এসময় চকরিয়া শহর ছাত্রশিবিরের সভাপতি ইবরাহিম ফারুক সিদ্দিকী, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের নেতা বিশিষ্ট সমাজসেবক হাফেজ এহসানুল হক সহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর