দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে বন্যার্তদের সাহায্যার্থে ‘বন্ধন’ চ্যারিটি ফান্ডের ত্রাণ সামগ্রী প্রদান

‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানকে সামনে রেখে মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের ২০০৪ সালের এসএসসি ব্যাচের ’বন্ধন’ চ্যারিটি ফান্ডের সৌজন্যে রবিবার (০১ সেপ্টেম্বর) বিকালে যশোরের  অভয়নগর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের কাছে ত্রাণ সামগ্রী তুলে দেন বন্ধন চ্যারিটি ফান্ডের চিফ অ্যাডভাইজার মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক গাজী আবুল হোসেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ২০০ কেজি চাউল, ৫০ কেজি ডাউল, ২৫ কেজি চিনি, ২৫ কেজি লবণ, ৩৬ লিটার সয়াবিন তেল, পাঁচ বক্স ওর স্যালাইন ও ২৫ কেজি চিড়া।

২০০৪ ব্যাচের ছাত্র সিঙ্গাপুর প্রবাসী ওমর ফারুক মূল দায়িত্ব পালন করেন। টিম অভয়নগরে ত্রাণ সামগ্রী গ্রহণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার,উপজেলা পিআইও মুশফিকুর রহমান, নওয়াপাড়া মডেল কলেজ এবং পায়রাহাট ইউনাইটেড কলেজের স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা, ক্যাডেট রাকিব হাসান, যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী বিএনসিসি ক্যাডেট আবিদ হাসান, ওসমান আলী প্রমূখ। উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত বন্ধন চ্যারিটি ফান্ড দরিদ্র অসহায় এতিম এবং দুর্যোগকালে বিভিন্ন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন।

Tag
আরও খবর