বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

ক্লাসে আসেন না তিন শিক্ষক ; শিক্ষার্থীদের দুই দফার আল্টিমেটাম

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তিন শিক্ষক ক্লাস নেননি বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে দুই দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।


রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তদের দাবি তুলে ধরেন। তারা বলেন, ছাত্র আন্দোলনের  মুখে গত ৫ আগস্ট সরকার পতনের মধ্যদিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি। পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করার পর শিক্ষার্থী এবং শিক্ষকদের পরামর্শে আমরা ক্লাস করার সিদ্ধান্তে পৌঁছাই।

কিন্তু দুঃখের বিষয় আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকেরা এখনো পূর্ণ ক্লাস শুরু করেননি। এমন অবস্থায় আমরা দুই দফা দাবি জানাচ্ছি। আগামী কার্যদিবসের মধ্যে সব শিক্ষকদের ক্লাসে ফিরতে হবে এবং যেসব শিক্ষকেরা আগামী কার্যদিবসের মধ্যে ক্লাসে ফিরবেন না তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। এ সময় ক্লাসে ফিরতে শিক্ষকদের ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেয় শিক্ষার্থীরা।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা জানায়, ‘সরকার পতনের পর শিক্ষক মোহাম্মদ হাসান, মো. সাইদুর রহমান এবং খাবির উদ্দিন আহমেদ তাদের কোনো ব্যাচের ক্লাসই নেন না।’

ক্লাস না নেয়া ও শিক্ষার্থীদের দাবির বিষয়ে ফোনে যোগাযোগ করলে সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান বলেন ‘আমরা নোটিশের অপেক্ষায় আছি। চেয়ারম্যান মহোদয় নোটিশ দিলে ওইদিনই ক্লাসে যাবো।’

অন্যদিকে প্রভাষক সাইদুর রহমান জানান, তিনি বিভাগ থেকে ক্লাস শুরুর বিষয়ে কোনো নোটিশ পাননি। আর প্রভাষক খাবির উদ্দিন আহমেদ বলেন, ‘আগামীকাল শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে একাডেমিক মিটিংয়ে বসলে এ বিষয়ে সিদ্ধান্তে চলে আসবো।’



প্রসঙ্গত, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ক্লাস বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়টির অন্যান্য বিভাগগুলোতে নিয়মিত ক্লাস চলছে।

আরও খবর