আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কচুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুটি দোকান ভাংচুর করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

 চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের পদুয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দখলীয় জায়গায় দুটি দোকান ভাংচুর করে ওই স্থানে জোরপূর্বক দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। পদুয়া গ্রামে আবুল হাশেমের পুত্র সাহেব আলী গংদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় ন্যায় বিচার চেয়ে মূল জায়গার মালিক ও দোকান মালিক দাবীদার আবুল মিয়ার স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল আওয়ামী সরকার ক্ষমতা হারানোর পরদিন সকালে বাদী রাজিয়া বেগমের পুত্র আলমগীর হোসেন পদুয়া সিএনজি স্টেশন সংলগ্ন মায়ানুর ষ্টোর ও মায়ানুর ফার্মেসীর মাধ্যমে ব্যাবসা পরিচালনা করে আসছে। ঘটনার সময় বিবাদী গংরা দলবদ্ধ হয়ে বহিরাগত লোকজন এনে দোকান ভাংচুর করে মালামালসহ নগদ টাকা লুটে নিয়ে যায়। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়।

এছাড়া ওই দোকান দু’টি ভাংচুর করে প্রতিপক্ষরা অন্যায়ভাবে আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে ওই স্থানে নতুন দোকান নির্মাণ করে সাহেব আলী গংরা প্রভাব খাটিয়ে জায়গা দখল করে নেন। এদিকে ক্ষতিগ্রস্থ পরিবার তাদের জায়গা ফেরত ও দোকান ক্ষতির ঘটনায় ন্যায় বিচার চেয়েছে প্রশাসন ও এলাকাবাসীর কাছে।

Tag
আরও খবর