নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ফুটবল খেলার বিরোধ নিয়ে দিনভর সংঘর্ষ, কক্সবাজারে আহত ৩০

কক্সবাজার শহরে ফুটবল খেলার বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।


আহতদের মধ্যে মোস্তাক নামে একজনের দুই হাত দ্বিখন্ডিত হয়ে যায়। এবং চোখ উপড়ে যায় সাগর নামে অপর একজনের।


সরেজমিনে গিয়ে জানা যায়, সাত দিন আগে পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতি পাড়া ও কুতুবদিয়া পাড়ার মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে জয়–পরাজয় নিয়ে দুই এলাকার লোকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সমিতি বাজারের একটি দোকানে ফুটবল ম্যাচের ফলাফল নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এই খবর ছড়িয়ে পড়লে সমিতি পাড়া ও কুতুবদিয়া পাড়ার লোকজন দলবেঁধে দা, ছুরি, কিরিচ, হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে হামলে পড়ে। সারাদিন চলে দুপক্ষের ধাওয়া পাল্টা–ধাওয়া। এ সময় আগুন দেওয়া হয় রাস্তায়, পুড়িয়ে ফেলা হয় মোটরসাইকেল, লুট করা হয় দোকানপাট। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারমধ্যে ২ জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার ৫ ঘণ্টা পর ঘটনাস্থলে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশিকুর রহমান বলেন, আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দুজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এ বিষয়ে কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, ফুটবল খেলার বিরোধ নিয়ে সমিতি পাড়া ও কুতুবদিয়া পাড়া কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। আমি উভয়পক্ষকে দমানোর চেষ্টা করেও পারিনি। মূলত কুতুবদিয়া পাড়ার লোকজনকে সমিতি পাড়া হয়ে চলাফেরা করতে হয়। তাই সমিতি পাড়ার কতিপয় সন্ত্রাসী রোহিঙ্গাদের নিয়ে এই হামলা চালায়। এখনো তারা কুতুবদিয়া পাড়ার লোকজনকে চলাফেরা করতে দিচ্ছে না। বন্ধ করে রেখেছে যান চলাচল। সংঘর্ষ থামাতে আমি সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের কাছে ধর্ণা দিয়ে এলাকায় নিয়ে যাই। এখন আমার বিরুদ্ধেও তারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। হামলা করা হয়েছে আমার স্ত্রীর ওপর।


এ বিষয়ে কঙবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


রামু সেনানিবাসের ৯ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল তানভীর হোসেন এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান সকলকে। তিনি বলেন, যারা অন্যায়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনভাবেই এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্ট করা যাবে না।

Tag
আরও খবর