ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

বন্যার্থদের পাশে শার্শার ছাত্রসমাজ


স্মরণ কালের ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট, সুনামগঞ্জ ও ফেনীসহ বিভিন্ন জেলা। খাদ্য ও পানি সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে বানবাসী মানুষের জীবন। এমন দুর্যোগপূর্ণ অবস্থায় তাদের পাশে ত্রাণ নিয়ে হাজির হয়েছে শার্শার বাগআঁচড়া, নাভারন ও শার্শার ছাত্রসমাজ।


এসময় নৌকাযোগে ফেনীর ছাগলনাইয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে ৭৯০ পরিবারের মধ্যে এ ত্রান সামগ্রী চাউল, চিড়া,মুড়ি,গুড়, চিনি, খেজুর, সাবান, সরিষা তেল,ওরস্যালাইন, পানি, বিস্কিট, পাউরুটিসহ ওষুধ পৌঁছে দেন তারা। 


দীর্ঘ কয়েকদিন নিজেদের অর্থ দান, দলে দলে গোটা উপজেলার পথে প্রান্তে বক্স হাতে ডোনেশন তুলে একত্রিত করা সহ হাড়ভাঙা পরিশ্রম করে গেছেন ছাত্রজনতা। পুরোনো - নতুন পোশাক, ঔষধ, নগদ অর্থ সহ নানান ভাবে ছাত্রদের সহায়তায় এগিয়ে এসেছেন শার্শার বাগআঁচড়া,নাভারন ও শার্শার সর্বস্তরের জনগণ।


তাই ত্রাণ পৌছে দেওয়ার পূর্বে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রসমাজ। সকলের কাছে দোয়া ও প্রার্থনা করেছেন এই স্বেচ্ছাসেবী দলটি।



এসব সহায়তায় শুরু থেকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল রেজা মোল্লা, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রহমান,ইদ্রিস আলী পলাশ, সাইফুল ইসলাম রাকিব।



তারা জানান আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা এই মুহূর্তে খুবই জরুরি এবং এটা আমাদের দ্বায়িত্ব। আমরা সম্মিলিতভাবে এই মানবিক কাজগুলা করেছি এবং সবাইকে আহ্বান জানাই যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব যেন এগিয়ে আসে।


আরও খবর