কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মিরপুরের এক পর্যটক। এসময় মুমূর্ষু অবস্থায় অপর একজনকে উদ্ধার করেন সি-সেইফ লাইফ গার্ড কর্মীরা।
বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে সজীব হোসেন (২৬) নেছার আহমদ(২৫) গোসলে নামলে ঢেউয়ের তোড়ে তলি যায় ২ জন। পরে সৈকতে থাকা সি-সেইফ লাইফ গার্ড কর্মীদের খবর দিলে তারা নেছার আহমদকে উদ্ধার করে তবে এখনো নিখোঁজ রয়েছে সজীব।
নিখোঁজ সজীব হোসেন ঢাকার মিরপুর ১১ এর বাসিন্দা। তারা ৮ বন্ধু মোটরবাইক রাইড করে গতকাল কক্সবাজারে পৌঁছান। আজ দুপুরের খাবার খেয়ে সৈকতে নামলে এই দুর্ঘটনা ঘটে বলে জানান নেছার।
নিখোঁজের পর ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন পয়েন্টে খোঁজাখুৃঁজি করে। অন্যদিকে সজীবকে উদ্ধার করতে তার বন্ধুদের তৎপরতাও দেখা যায়।
২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭ ঘন্টা ২২ মিনিট আগে
৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৩ ঘন্টা ১৭ মিনিট আগে
১৪ ঘন্টা ১৯ মিনিট আগে