নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

টেকনাফে শিক্ষার্থীদের ১১ দফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদান

কক্সবাজারের টেকনাফ উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমান পরিস্থিতি থেকে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে ১১ দফা দাবি তুলে ধরা হয়েছে।


সংস্কারের দাবি সমূহ সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দশম শ্রেণির ছাত্র মো. রিফাত আলমের নেতৃত্বে একদল শিক্ষার্থী বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরীর দপ্তরে প্রদান করেন।


এ সময় শিক্ষার্থীদের দাবি সমূহ তিনি মনোযোগ সহকারে শুনেন এবং শিগগিরই এর ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন। পরে টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কোটা সংস্কার ছাত্র আন্দোলনে বীর চট্টলার প্রথম শহীদ ওয়াসিম চত্বরের প্রতিকৃতিতে (মোরালে) শ্রদ্ধা জানান।


শিক্ষার্থীরা স্মারক লিপিতে উল্লেখ করেন, টেকনাফ মডেল উচ্চ বিদ্যালয়টি উপজেলার একটি ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি সম্পদের ভরপুর এবং প্রচুর পরিমান শিক্ষার্থীরা অধ্যায়ন করে আসলেও শিক্ষার পরিবেশ, নিয়ম শৃঙ্খলা ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। এ প্রতিষ্ঠানটি নিয়ে কর্তৃত্ববাদীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। যা নিয়ে শিক্ষার্থীরা এর খেসারত দিতে গিয়ে ওদের রোষানলে পড়ে শিক্ষা জীবন থেকে ছিটকে পড়ছে। প্রায় ১৫ শত শিক্ষার্থী অধ্যায়ন করে আসছে। অতীত এবং বর্তমান এ প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায়, এর ঐতিহ্য ও সুনাম তিলে তিলে হারিয়ে যেতে বসেছে। সেই সাথে এ প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা, বিশ্বাসও ভালোবাসা ক্রমশ হারিয়ে যাচ্ছে। এ চলমান পরিস্থিতিতে যোগ্য প্রধান শিক্ষক এ প্রতিষ্ঠানে আসতে চায়না। আসলেও রাজনৈতিক রোষানলে পড়ে চলে যায়। সাবেক প্রধান শিক্ষক এর অভিযোগ এবং বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের সাথে’ বিবেচনা করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য শিক্ষাথীরা এ বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।


৫ আগস্ট কোটা সংস্কার ও ছাত্র আন্দোলনে সরকার পতনের পর বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের সভাপতির পদ স্থানীয় রাজনৈতিক লোকদের পরিবর্তন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি পদে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে শিক্ষার্থীদের মধ্যে চলে আসে উৎসাহ উদ্দীপনা।


শিক্ষার্থীদের সংস্কাকারের দাবির মধ্যে রয়েছে, রাজনৈতিক মুক্ত প্রতিষ্ঠান ক্যাম্পাস, বিদ্যালয়ের সামনে মাছ বাজার উচ্ছেদ করা, শহীদ মিনার সংস্কার করা, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাসিক বেতন সংস্কার করা, স্কাউট দলের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা, বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপন নিশ্চিত করা, ২০২৪ সালের উপ-বৃত্তির তালিকা পুনরায় তদন্ত করা, শ্রেণিকক্ষে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা, বিদ্যালয়ে শৃঙ্খলা কমিটি সংস্কার করা, বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা করা, টয়লেট ও শৌচাগার এর সুযোগ সুবিধা নিশ্চিত করা।


এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী স্মারকলিপি গ্রহণের তথ্য নিশ্চিত করে জানান, শিগগিরই দাবিগুলো খতিয়ে দেখা হবে।

Tag
আরও খবর