নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বাঁকখালী নদী রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবি, কঠোর আন্দোলনের হুমকি পরিবেশকর্মীদের

কক্সবাজারের ঐতিহ্যবাহী ও প্রধান নদী বাঁকখালী রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি তুলেছেন পরিবেশকর্মীরা। অন্যথায়, দাবি আদায়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। 


বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে বাঁকখালী নদীর দখল ও দূষণ বন্ধে আয়োজিত এক পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মুনিরা পারভীন। 


সভায় কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, "খুরুশকুলের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য কস্তুরাঘাট পয়েন্টে নির্মিত সেতুটিই যেন বাঁকখালী নদীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সেতুর পাশাপাশি সংযোগ সড়ক তৈরি হওয়ায় সড়কের দুই পাশে প্যারাবন ধ্বংস করে নদী দখলের মহোৎসবে মেতে উঠেছে প্রভাবশালী চক্র। অথচ প্রশাসন অনেকটা নীরব। এ নদী রক্ষায় দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা রয়েছে, কিন্তু তার বাস্তবায়ন হচ্ছে না।"


সভায় আরও বক্তব্য রাখেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন ঝিকু, সেভ দ্য কক্সবাজারের সভাপতি আনসার হোসেন, ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন, সমকাল সুহৃদ সমাবেশ কক্সবাজারের সভাপতি নুরুল আবছার, বাপার জেলা কমিটির সহসভাপতি মোর্শেদুর রহমান খোকন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ এবং ইয়েস–কক্সবাজারের ভাইস চেয়ারম্যান ওসমান গণি প্রমুখ।


বক্তারা বাঁকখালী নদীর দখল ও দূষণ বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন এবং দ্রুত এই নির্দেশনা কার্যকর করার আহ্বান জানান। তারা আরও জানান, এ নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে পরিবেশকর্মীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Tag
আরও খবর