কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে মোহনা টেলিভিশনের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিষ্ঠার শুভক্ষণে উৎসবে মাতি শ্লোগানে জয়পুরহাটে মোহনা টেলিভিশনের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

শুক্রবার বেলা ১১ টায় জেলা সদরের ফ্রেন্ডস গার্ডেন রেস্টুরেন্টে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আঃ কাদের সুজন এর সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস, এম সোলায়মান আলী। 

এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট খবর পত্রিকার বার্তা প্রধান মতলুব হোসেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, আর টিভির রাশেদুজ্জামান রাশেদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মোমেন মুনি, দেশ টিভির রেজাউল করিম, মাই টিভির বিপুল কুমার সরকার, গ্লোবাল টেলিভিশনের জাহাঙ্গীর আলম খান, এসএ টিভির সোহেল আহমেদ লিওসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মোহনা টিভি সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে বাংলা সংস্কৃতি ও ভাষা প্রচার সংকল্প নিয়ে যাত্রা শুরু করে।  ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত সকলেই এর আরও সফলতা কামনা করেন।

আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৯ ঘন্টা ১৪ মিনিট আগে