প্রধানমন্ত্রীকে ব্রিকস-দ্বিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ ভারতের জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আশাশুনিতে ৪৬ হাজার টাকার ভারতীয় শাড়ীসহ চোরাকারবারী আটক চুরি হওয়া মিনি ট্রাক নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার পটলের ১০ম মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ রামগঞ্জগামী আল-আরাফাহ বাসের সঙ্গে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০ ছাড়িয়েছে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, দুপুরের মধ্যে হালকা বর্ষণের পূর্বাভাস সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের আজ সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন রাবির ইয়াসিন আরাফাত বিজয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি প্রত্যাশা, চাপ ও সম্ভাবনা: এসএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় বন্যাদুর্গতদের জন্য কেএফফএইচ এবং টিসিএফ এর মেডিকেল ক্যাম্প

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় বন্যাদুর্গতদের জন্য কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফফএইচ) এবং ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশন (টিসিএফ) এর যৌথ উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।  ৬ সেপ্টেম্বর শুক্রবার উপজেলায় নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যাদূর্গত ব্যক্তিদের জন্য মেডিকেল ক্যাম্প , নগদ অর্থ প্রদান এবং প্রান্তিক খামারিদের গোখাদ্য প্রদান কার্যক্রম আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে  ৮০০ এর অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।
ডা. মো: কামরুল হাসানের নের্তৃত্বে ৪ সদস্যের চিকিৎসকের দল এ চিকিৎসা সেবা প্রদান করেন।  এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০ জনকে ১০০০ টাকা প্রদান এবং ৩০ জন প্রান্তিক খামারির প্রত্যেককে ২৫ কেজি  গোখাদ্য প্রদান করা হয়। এছাড়াও এসময় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং মহিলাদের জন্য স্যানেটারি নেপকিন সরবরাহ করা হয়। 
কেএফফএইচ এর চেয়ারম্যান  শামসুল ইসলাম কিরন জানান,  বন্যা পরবর্তীতে  বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ে। তাই রোগীদের সহায়তায় মেডিকেল ক্যাম্পিং আয়োজন করা হয়। এর পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সহায়তা করার জন্য অন্যান্য সাপোর্ট প্রদান করা হয়। টিসিএফ এর প্রতিষ্ঠাতা এবং কেএফফএইচ এর প্রতিষ্ঠাতা  চেয়ারম্যান  মনিরুল ইসলাম মিলন বলেন,  এ বছর বন্যার সময় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেশের সর্বস্তরের মানুষ যেভাবে এগিয়ে এসেছে বন্যা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের মানুষদের একইভাবে এগিয়ে আসতে হবে। ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম ব্রাহ্মনপাড়ায় বন্যায় দুর্গতদের সহায়তার জন্য কেএফএইচ ও টিসিএফ কে ধন্যবাদ জানান। সাবেক সচিব এবং কেএফএইচ এর উপদেষ্টা মো: আনোয়ারুল ইসলাম সিকদার অত্যন্ত সময়োপযোগী  মাননিক উদ্যোগের জন্য আয়োজক দুই সংগঠনেকে ধন্যবাদ জানান।
এসময় ব্রাহ্মণপাড়ার উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক এবং মো: আশরাফ উদ্দিন, রফিকুল ইসলাম জিমি, এ. কে. এম রফিকুল ইসলাম, নাইমুল ইসলামসহ আয়োজক দুই সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর