ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

বড়লেখায় শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘কর্মী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মীরা অংশগ্রহণ করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাফিজ তৌফিকের কুরআন তেলাওয়াত মাধ্যমে বড়লেখা উত্তর সভাপতি জাবেদ আহমদের সঞ্চালনায় ও সদর সভাপতি হুমায়ুন কবির সাজুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক জেলা সভাপতি আব্দুস ছামাদ, প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর সভাপতি শরিফ মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, নায়াবে আমীর ফয়সল আহমদ, সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, মৌলভীবাজার জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ ও সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল বাছিত।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ সভাপতি আব্দুর রহমান এবাদ, সেক্রেটারি ইমদাদুল হক ইমাদ, পশ্চিম সভাপতি কামরান আহমদ, সেক্রেটারি সাব্বির আহমদ, সুজাউল মাদ্রাসা সভাপতি কাওছার আহমদ, সেক্রেটারি হানজালা আহমদ, শহর সেক্রেটারি নোমান আহমদ ও উত্তর সেক্রেটারি মনজুর আহমদ প্রমুখ।

প্রধান অতিথি কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের বিজয় হয়েছে, কিন্তু চুড়ান্ত বিজয় হয়নি। আমরা অহংকারী হলে চলবে না, আমাদের জন্য যে কাজটি সর্ব প্রথম করতে হবে তা হল আল্লাহর শুকরিয়া আদায় ও আল্লাহর কাছে বেশি করে সাহায্য চাইতে হবে।আমাদেরকে আদর্শের ও জ্ঞানের মানদণ্ড সবার চেয়ে শেরা হতে হবে। ক্লাসের সবচেয়ে ভাল নাম্বার পাওয়ার অধিকারী হতে হবে। বাংলাদেশের প্রতিটি ইস্কুল, কলেজ, মসজিদ, মাদরাসায় নারায়ে তাকবিরের ধ্বনিতে মুখরিত করতে হবে।আমাদের আদর্শ চরিত্র, উত্তম ব্যবহার দিয়ে আমাদের সুমহান আদর্শের দাওয়াত দিতে সবাইকে আহবান জানান।প্রত্যকের চরিত্রে আলো চড়াতে হবে,জ্ঞানের দিক দিয়ে সবার চেয়ে শ্রেষ্ঠ হতে হবে।

আরও খবর