বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে স্বেচ্ছায় আমডাঙ্গা খাল পুনরুদ্ধার অভিযান পরিচালিত

যশোরের অভয়নগরে শুক্রবার (৬ সেপ্টেম্বর)সকাল থেকে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার অভিযান চালিয়েছে প্রশাসক,তারই ধারাবাহিকতায় আমডাঙ্গা খালে স্বেচ্ছায় খালের ভিতর জমা পলি অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রায় ২০০ শত সেচ্ছাসেবক পলি অপসারণে অংশ গ্রহণ করেন। এ সময় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন  মোঃ শামীম হোসাইন সহকারী কমিশনার (ভুমি) অভয়নগর উপজেলা, জনগন সাথে অভিযানে অংশগ্রহন করেন।

এ সময় খালে নেমে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা শিব প্রসাদ বলেন, আমডাঙ্গা সুইচ গেটের নিচে প্রায় ৬ ফিট পলি জমছে,ফলে তলদেশ উচু হয়ে পানি প্রবাহ বন্ধ আছে। সুইচ গেটের গেট অপারেটর রাজু বলেন পাড়ের ব্লাক ভেঙ্গে তা খালের ভিতর পড়েছে। ফলে গেট খোলা হলেও সঠিকভাবে পানি বের হচ্ছে না।দ্রুত ব্লাগ উঠানোর ব্যবস্থা করতে পারলে পানির গতি বাড়বে।

সরেজমিনে দেখা যায়, খালের ভিতর পাড় ভেঙ্গে পড়ে আছে।খালের ভিতর প্রচুর পরিমাণে গাছ পালা পড়ে আছে,তৈরি হচ্ছে পানিতে বাঁধা।  স্থানীয়দের অভিযোগ, খাল কাটার পরে তা দেখ ভাল না করার কারণে পাড় ভেঙ্গে আমাদের বাড়ি ঘর হুমকির মুখে।

ভবদহ পানি নিষ্কাশণ সংগ্রাম কমিটির নেতারা বলেন, নদীর পানি জলাবদ্ধ এলাকা থেকে প্রায় ৪ ফিট নিচু,খালটি একটু সংষ্কার করতে পারলেই অনেকটাই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।যত দ্রুত সম্ভব যাত্রিক ম্যাশিন ব্যবহার করে পলি অপসারণের মাধ্যমে নদীর গভিরতা বাড়িয়ে জলবদ্ধতা দূর করতে হবে।উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ বলেন আমরা চেষ্টা করছি যতদ্রুত সম্ভব খাল সংষ্কারের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালী।তিনি জানান গেটের কপাটের নিচে কে বা কারা সিমেন্ট মিশ্রিত বালুর বস্তা ফেলে রাখছে যে কারণে গেট বন্দ করলেও জোয়ারের সময় ভিতরে পানি প্রবেশ করছে,কিছু আসাধু ঘের মালিক সু কৌশলে পূর্বে ঘেরে পানি বাড়ানোর জন্য এ অপচেষ্টা চালিয়েছে যে কারণে পানি না সরায় দ্রুত পানি বৃদ্ধি পেয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

আইন বিষয়ক সম্পাদক অনিল বিশ্বাস জানান, গেটের নিচ থেকে বড় বড় পাথর অপসারণ করা হচ্ছে তবে পানির নিচে খালি হাতে এ পাথর বোঝায় বস্তা সরানো সম্ভব হচ্ছে না। প্রয়োজন মাটি খনন যন্ত্রের। বাস্তা অপসারণ ও পলি কেটে দিলে পানির শ্রোত অনেক বাড়বে,ফলে দ্রুত বাড়ির পানি নেমে আসবে ধারনা করা হচ্ছে। 

Tag
আরও খবর