আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহীতে ঘুষ চাওয়ার অডিও ফাঁস, এসআই প্রত্যাহার

রাজশাহীতে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়েছে। দফায় দফায় আসামিকে ফোন করে ঘুষ চেয়েছিলেন পুলিশের এই কর্মকর্তা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নেওয়ার কথাও ফাঁস হয়েছে আসামির সঙ্গে মোবাইল ফোনে করা ওই আলাপে।

বুধবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এই রেকর্ড ছড়িয়ে পড়ার পর এই এসআইকে বৃহস্পতিবার সকালে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এই এসআইয়ের নাম মো. ওররেশ। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় কর্মরত ছিলেন। অডিও ফাঁস হওয়ার পর পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

ফাঁস হওয়া একাধিক অডিও ক্লিপে শোনা যায়, রাফি নামের এক ব্যক্তিকে ফোন করে এসআই ওয়ারেশ টাকা চাচ্ছেন। গ্রেপ্তার করা হবে না বলে ওসির জন্যও একটা ‘বাজেট’ রাখতে বলছেন তিনি। পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিনি আসামির কাছ থেকে ২ হাজার ৪০ টাকা নেন।

কিন্তু দাবি অনুযায়ী পাঁচ হাজার টাকা না দেওয়ায় গালিগালাজ করেন এসআই। তখন ওই আসামি একদিন পর বাকি তিন হাজার টাকা দিতে চান। পরে তিনি পুলিশ ফোর্সের চা নাস্তা খাওয়ার জন্য আবার টাকা চান। আরেক অডিওতে শোনা যায়, আসামি আদালত থেকে জামিন নিয়ে এসে থানার ডিউটি অফিসারের কাছে কাগজ জমা দিয়েছেন। কিন্তু এসআই ওয়ারেশের কাছে কাগজ জমা না দেওয়ায় তিনি আসামিকে গালিগালাজ করেন।

আরেকটি অডিওতে একই মামলার আরেক আসামি কাচার সঙ্গেও এসআই ওয়ারেশের কথোপকথন ফাঁস হয়েছে।

এই অডিওতে এসআই ওয়ারেশ ফোন করে টাকা চান বলে শোনা যাচ্ছে। জামিন নেওয়ার কারণে আসামি কাচা ঘুষ দিতে না চাইলে এসআই তাকেও গালিগালাজ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর নগরীর আইডিবাগান পাড়া এলাকার সম্রাট নামের এক যুবককে মারপিটের অভিযোগে চারজনের নামে একটি মামলা হয়। এসআই ওয়ারেশ মামলাটি তদন্তের ভার পান। তখনই তিনি আসামিদের সঙ্গে কথা বলে টাকা নেন। তাই তাদের গ্রেপ্তার করেননি। পরে ৭ নভেম্বর আসামিরা আদালত থেকে জামিন নেন।

এ বিষয়ে কথা বলার জন্য বৃহস্পতিবার দুপুরে এসআই ওয়ারেশের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন তিনি ওসির সামনে আছেন। থানা থেকে ছাড়পত্র নিচ্ছেন। পরে কথা বলবেন। তবে ফাঁস হওয়া অডিওটি সঠিক নয় বলে তিনি দাবি করেন।

রাজপাড়া থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এই থানায় তিনি নতুন এসেছেন। কোথাও যেন তার নাম ভাঙানো না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন। তারপরও এ রকম একটা ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ কমিশনারের নজরে এলে ওয়ারেশকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থানা থেকে চলে যাচ্ছেন।

Tag
আরও খবর