লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

কাজে ফিরেছে সাভার-আশুলিয়ায় শ্রমিকেরা, পরিস্থিতি স্বাভাবিক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-09-2024 05:17:38 am

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানাগুলোতে কাজে ফিরতে শুরু করেছে পোশাক শ্রমিকেরা।


শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর জামগড়া ডিইপিজেড, পলাশবাড়ীতে যেসকল কারখানা বিক্ষোভ করেছিলেন, ওই সকল পোশাক কারখানার শ্রমিকদের আজ কাজে যোগ দিতে দেখা যায়।


তবে সকাল ৯টার দিকে দুটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া কোনোরকম বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যায়নি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


সকাল থেকে যার যার নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। কারখানাগুলোতে শুরু হয়েছে উৎপাদন কাজ। কারখানাগুলোর সামনে অধিক নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে শিল্প পুলিশ। এছাড়া একাধিক সেনাবাহিনী টহল টিম শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।


আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আশুলিয়ায় আজ অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। শারমিন গার্মেন্টস ও অনন্ত গার্মেন্টস বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক আছে।


উল্লেখ্য, টানা কয়েকদিন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। শ্রমিকরা বিভিন্ন দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আশুলিয়া-ডিইপিজেত-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ভোগান্তির শিকার হয়েছে সাধারণ মানুষ।

আরও খবর