ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী বৈরী আবহাওয়ায় দুবলারচরে মাছ ধরা বন্ধ, বিপাকে ১০ হাজার জেলে সৎ ও অমায়িক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জালাল সওদাগর ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে অর্থদণ্ড শেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ঘরে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ চাচা-ফুফুর বিরুদ্ধে রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লাখাই থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের ডিজিটাল কনটেন্টে জ্ঞান, জীবনবোধ ও ইতিবাচক চিন্তার এক সৃজনশীল অভিযাত্রা কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার বগুড়ায় বিক্রির সময় গাঁজাসহ কারবারি গ্রেফতার কটিয়াদী ও পাকুন্দিয়া থেকে সাড়ে চার শতাধিক লগি-বৈঠা জব্দ

উখিয়া-টেকনাফের সীমান্ত পথে এলো আরো ৭০০ রো'হিঙ্গা

সীমান্ত অতিক্রম করে এক দিনেই বাংলাদেশে ঢুকে পড়েছে অন্তত ৫০০ রো'হিঙ্গা। এর আগে শুক্রবার কক্সবাজারের সীমান্ত দিয়ে এসেছে আরও দুই শতাধিক। গত দুই সপ্তাহে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে এসেছে কমপক্ষে আট হাজার রো'হিঙ্গা।


শনিবার (৭ সেপ্টেম্বর) নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সীমান্ত পেরিয়ে এসব রো'হিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে।


সীমান্ত এলাকার বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, রা'খাইনের মংডু টাউনশিপের বিপরীতে (পশ্চিমে) চার কিলোমিটার প্রস্থের নাফ নদ পেরোলেই বাংলাদেশের টেকনাফ উপজেলা। রাতের অন্ধকারে মংডু টাউনশিপের সুদাপাড়া, ফয়েজীপাড়া, সিকদারপাড়া ও নুরুল্লাপাড়া গ্রাম থেকে রোহিঙ্গারা নৌকা নিয়ে নাফ নদ অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ছে। বেশির ভাগ রো'হিঙ্গা বাংলাদেশে ঢুকছে জাদিমোরা, দমদমিয়া, কেরুনতলি, বরইতলি, নাইট্যংপাড়া, জালিয়াপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া, নয়াপাড়া, শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া, মিস্ত্রিপাড়া, ঘোলারচর, খুরেরমুখ, আলীর ডেইল, মহেষখালীয়াপাড়া, লম্বরী, তুলাতলি, রাজারছড়া, বাহারছড়া সীমান্ত এবং উপকূল দিয়ে।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রো'হিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। অনুপ্রবেশের সময় বিপুলসংখ্যক রোহিঙ্গাকে নাফ নদ থেকে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদ ও সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

Tag
আরও খবর