বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী প্রাক্কালে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী অফিসারের বদলিজনিত বিদায়ের প্রাক্কালে অভয়নগর উপজেলার স্কুল-কলেজ-মাদ্রাসার প্রধানদের ডেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। রবিবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে উপজেলা মিলনায়তনে এই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে.এম. আবু নওশাদ (১৮০৬২) এর সভাপতিত্বে অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল বাসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পাল, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান টোকন, পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল, শেখ আব্দুল ওহাব মডেল কলেজের অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, ভবদহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন, উত্তর অভয়নগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার মজুমদার, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সেলিম হোসেন, অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বাশুয়াড়ি স্কুলের হেড মাস্টার আবুল হোসেন, কম্পিউটার লিটর জুয়েলস স্কুলের অধ্যক্ষ মাহফুজা বেগম প্রমূখ।

অনুষ্ঠানে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে.এম. আবু নওশাদ বলেন যে, শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, সামাজিক সকল কাজে অভয়নগরের শিক্ষকদের অবদান অসামান্য। আলোকিত অভয়নগর গড়ার কাজে শিক্ষকদের সহযোগিতার জন্য বিদায় বেলায়  শিক্ষকদের ধন্যবাদ জানানোর জন্যেই এই মতবিনিময় সভায় আপনাদের ডেকেছি।

অনুষ্ঠানের শেষে উপজেলা নির্বাহী অফিসার কে.এম. আবু নওশাদ মহোদয়কে বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ।উল্লেখ্য, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কে.এম. আবু নওশাদ বদলি হয়ে বাগেরহাটের কচুয়া উপজেলায় যোগদান করবেন।

Tag
আরও খবর