আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ধর্মীয় উপাসনালয়ে কোন রকম বাধা বা হামলার চেষ্টা করলে কঠোর ভাবে দমন করা হবে : ধর্ম উপদেষ্টা

ধর্মীয় উপাসনালয়ে কোন রকম বাধা বা হামলার চেষ্টা করলে তাদের কঠোর ভাবে দমন করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রেমতলীতে অনেক ধর্মের মানুষ মিলেমিশে থাকে, আমি মুগ্ধ হয়েছি, আমরা এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বো। যেখানে থাকবে শুধু শান্তি।
রোববার (৮ সেপ্টেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রী শ্রী গৌরাঙ্গ বাড়ী মন্দির পরিদর্শন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রধান অতিথির বক্তৃতায় অন্তর্র্বতীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।’
ধর্ম উপদেষ্টা আরো বলেন,’ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আগামী মঙ্গলবার মিটিং করবো। সেখানে আমরা ডিআইজি জেলা প্রশাসককদের নির্দেশনা দেব। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে যেই হোক, আমরা তাকে ছাড় দেবো না। আইনের আওতায় এনে শাস্তি ও বিচার করবো। এছাড়াও যদি কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করে বা হবে মনে হয় তাহলে স্থানীয় জনগণ ও মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে তাদের পূজা মন্ডল পাহারা দেবে।’
তিনি আরো বলেন, আমি অবগত হয়েছি রাজশাহী বিভাগে সাম্প্রদায়িক সোহাদ্র বিরাজ করছে। সামনে যে শারদীয় দূর্গাউৎসব সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের আশ্বস্ত করতে চাই আপনারা উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উৎসব পালন করবেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ সকলে সমান ভাবে উৎসব পালন করবেন। দেশে কোন বৈষম্য সৃষ্টি করা যাবে না।’
গোদাগাড়ী উপজেলায় নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ীর গোগ্রাম নওয়াতুল ইসলামী কাওমী মাদ্রাসার প্রধান পরিচালক মাও. মোখতার আলী, গৌরাঙ্গ দেব মন্দিরেী সভাপতি বিদ্যুৎ নারায়ণ সরকার।
পরে ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে স্থানীয় ৪০০ হিন্দু মুসলিম পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ ও মন্দির পরিদর্শন করেন।
এছাড়াও স্থানীয় ইসকন ভবন পরিদর্শন ও গোগ্রাম পূজা মন্ডল পরিদর্শন, স্থানীয় সুধিজনদের সাথে মতবিনিময় ও ১০০ জন দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Tag
আরও খবর