বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল

মেহেরপুরের গাংনীতে দিনে-দুপুরে চুরির ঘটনায় সন্দেহভাজন ৫জন আটক।

মেহেরপুরের গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামে দুই বাড়িতে চুরির ঘটনায় চাের সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-গাংনী পৌর এলাকার পূর্ব মালশাদহ গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে আব্দুল হালিম (২১), গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের হারুন-অর রশীদের ছেলে রবিউল ইসলাম (২১), পৌর এলাকার ফতাইপুর গ্রামের বাহারুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (১৯) একই গ্রামের মামুন হােসেনের ছেলে জনি মিয়া (৩০) ও ধর্মচাকী গ্রামের ইন্তাজুল হকের ছেলে রাশিদুল ইসলাম (২১)।

বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে গাংনী থানা পুলিশের কয়েকটিদল পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। আটককৃত এসব আসামীদের নামে এর আগেও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্র জানায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব আসামীদের আটক করা হয়। আটককৃতদের শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর আদালতে নেয়া হয়েছে। সেই সাথে আটককৃতদের রিমান্ডের আবেদনও করা হয়েছে। উল্লেখ্য, গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দুইটি বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার,৩ লাখ ৩০ হাজার টাকাসহ আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল চুরি করে চােরেরা।

বৃহস্পতিবার দিনে-দুপুরে চৌগাছা গ্রামের তাইজুল হকের মেয়ে রােজিফা খাতুন ও রােজিফার ছােট ভাই গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আক্তারুজ্জামানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে গাংনী থানা পুলিশ ৫জনকে আটক করে।

Tag
আরও খবর