মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বারিকা পাল ডিগ্রি কলেজের অধ্যক্ষকে অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মারকলিপি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হককে অবিলম্বে অপসারণের দাবি তুলেছেন শ্রীমঙ্গল, মৌলভীবাজারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তাঁর অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর হাতে স্মারকলিপি তুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এসময় তারা কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মনসুরুল হকের বিরুদ্ধে ছাত্রজনতার গণঅভুত্থানে বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয়ার অভিযোগ তুলেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেন, বিগত ১৫ জুলাই থেকে শুরু হয়ে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রকাশ্যে বিরোধিতা করেন দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক। তিনি সাধারণ ছাত্র জনতাকে তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন থেকে বাধা-বিপত্তি সৃষ্টি করেন। তিনি একজন শিক্ষক হয়েও আওয়ামীলীগ স্বৈরাচারী শাসকের নিবেদিত আক্রমণাত্বক ও আগ্রাসী মনোভাবের ব্যক্তি হিসেবে শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে ছাত্রদের বিরুদ্ধে বিগত ৩ ও ৪ আগস্ট অবস্থান করেন। এরই ধারাবাহিকতায় তার স্বৈরাচারী মনোভাব এবং কর্মকাণ্ডে নিরীহ ছাত্ররা তাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে বাধাগ্রস্ত হন। এতোদিন ধরে তিনি কলেজ ক্যাম্পাসে আওয়ামী লীগ দলের শোষণ ও বঞ্চনা সাধারণ শিক্ষার্থীদের উপর বৈষম্যমূলকভাবে চাপিয়ে যাচ্ছেন।

পরবর্তীতে বিগত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হওয়ার পরেও তিনি কলেজ ক্যাম্পাসে স্বপদে বহাল থেকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রে মদদ দিয়ে যাচ্ছেন।

অধ্যক্ষ মনসুরুলকে দ্রুত অপসারণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাধীনতাকে আরও একধাপ এগিয়ে নিতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে আমাদের এই দাবি মেনে নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার নিবেদন করছি। শিক্ষার্থীরা সাধারণ ছাত্র জনতার এ দাবি মেনে নিয়ে কলেজ ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্র বন্ধ করতে ইউএনওকে অনুরোধ জানান।

এদিকে দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধনের হাতেও স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন বলেন, আমি তো কলেজের কিছু না। তারা অধ্যক্ষের অপসারণের জন্য ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আমি শিক্ষার্থীদের স্মারকলিপি জেলা শিক্ষা অফিসে পাঠিয়ে দিয়েছি। 

এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব বলেন, দ্বারিকা পাল ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণ বিষয়ে  শিক্ষার্থীদের স্মারকলিপি পেয়েছি। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলবো।

Tag
আরও খবর