৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত

জগন্নাথপুরের শাহজালাল কলেজে বৈষম্যের শিকার শিক্ষকদের মানবন্ধন অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহজালাল কলেজ তহবিল হতে প্রাপ্য ০৫ বছরের বেসরকারি অংশ-ভাতাদি এবং ৮ বছরের বকেয়া প্রভিডেন্ট ফান্ড পরিশোধের দাবিতে বৈষম্যের শিকার শিক্ষকদের মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় শাহজালাল কলেজ সম্মুখ সড়কে শাহজালাল মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 


এ সময় বক্তব্য রাখেন- কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ এনামুল কবির, প্রভাষক শিব্বির আহমেদ, রিংকর চন্দ্র রায়, দেবাশীষ রায়, মোঃ হাসানুজ্জামান খান, মোঃ আবু তাহের রানা, মাহমুদ সুলতান, মীর্জা আমিনুল হক, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মহিউদ্দিন, শারীরিক শিক্ষক জুটন তালুকদার, প্রদর্শক মোঃ আমিরুল ইসলাম।


মানববন্ধনে বক্তারা বলেন, বিগত বছরগুলোতে গভর্নিং বডির সহযোগিতায় অবৈধভাবে অধ্যক্ষের দায়িত্বে থাকা মোঃ আব্দুল মতিন কর্তৃক তারা  আর্থিক নানাবিধ বৈষম্যের শিকার।

শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর ভর্তি ফি,  প্রশংসাপত্র ফি বাবদ বেসরকারিভাবে  প্রচুর সংগ্রহ হয়। যা থেকে গভর্নিং বডির রেজুলেশন অনুযায়ী শিক্ষকদের বেসিক বেতনের ৩৫% হারে বেসরকারি অংশ ভাতা দেওয়ার কথা থাকলেও তিনি বিগত সেপ্টেম্বর ২০১৯ সাল থেকে বর্তমান পর্যন্ত প্রায় ৫ বছর ধরে কোনো ভাতাদি প্রদান করেননি। বিভিন্ন সময় শিক্ষকদের পক্ষ থেকে ভাতাদি প্রদান করার দাবি জানানো হলেও তিনি নানা ছলচাতুরীর আশ্রয় নেন, কখনও কখনও ভয়ভীতি প্রদর্শন করেন। কলেজ পর্ষদ থেকে প্রতি মাসে বেসিকের ১০% করে প্রত্যেক শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডে জমা হওয়ার কথা থাকলেও কারো ব্যাংক একাউন্টে এসব টাকা জমা হয়নি। 

বক্তারা আরা বলেন, বিগত ২০১৬ সাল থেকে শিক্ষকদের নির্ধারিত ব্যাংক হিসাব শুন্য রয়েছে, যা খুবই অমানবিক।

Tag
আরও খবর