নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

রাবির বঙ্গবন্ধু হলে আবারও অভিযান চালিয়ে অস্ত্র-মাদক উদ্ধার

হলের মেইনগেটের সামনে রাখা উদ্ধারকৃত অস্ত্র ও মাদক । © দেশচিত্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তৃতীয়বারের মতো যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ অভিযানে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে হল প্রশাসনের সাথে হলের ছাত্রলীগের কক্ষগুলো তল্লাশি করে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে চাকু, রামদা, রড, লোহা, লোহার পাইপ, জিআই পাইপ, বিদেশি মদের বোতল, ঢাকা কলেজের এক শিক্ষার্থীর আইডি কার্ড, বাঁশের লাঠি ইত্যাদি উদ্ধার করা হয়।

এর আগে গত ১৬ জুলাই শিক্ষার্থীরা নানা রকম অস্ত্রসহ মাদক উদ্ধার করে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও একবার অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, আমাদের হল যেন অস্ত্রমুক্ত হয় সেজন্য আমরা অভিযান চালিয়েছি। আমরা ধারণা করেছিলাম হলে এখনো অস্ত্র থাকতে পারে। তাই আমরা পুলিশ, সেনাবাহিনীসহ হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাই। সেখানে কয়েকটি রুমে দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া গেছে। সেগুলো আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। হলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করছি। ।


আরও খবর