ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন অধ্যাপক ডঃ রফিকুল ইসলাম বাচ্চু

অধ্যাপক ডঃ রফিকুল ইসলাম বাচ্চা

(১০ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা ১১ টার দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় বেগম আয়েশা অডিটোরিয়ামে সাংবাদিক দের সাথে মতবিনিময় করেন। 

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোন প্রকার অপরাধ অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উশৃংখল এবং যে কোন অপরাধীর ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা রয়েছে কেন্দ্রীয় ভাবে। গত ২৯ আগষ্ট বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। ঐ  আলোচনা সভায় সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল ইউনিটের নেতাকর্মীদের পিল্প প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে আওয়ামী লীগের দোসর কতৃক শিল্প কারখানা সহ দেশের অর্থনৈতিক অবস্থা অস্থিতিশীল বন্ধ করার আহবান জানানো হয়েছিল। 

আওয়ামী লীগের দোসরা যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এ ব্যাপারে বিএনপির নেতৃবৃন্দের সজাগ থাকার নির্দেশনা দিয়ে ডঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশ যখন চরম সংকট থেকে উত্তরণ হয়ে একটি সুন্দর বাংলাদেশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই আওয়ামী লীগের দোসরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপ:প্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ:প্রচারে ব্যর্থ হয়ে আওয়ামী দোসরা বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের বানোয়াট, মিথ্যা, সাজানো তথ্য দিয়ে বিভ্রান্ত মূলক সংবাদ পরিবেশন করাচ্ছে। মাসে ৪’শ কোটি টাকার বাণিজ্য: গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন বিএনপির’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। আমার নামসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাদের নাম সংবাদে উল্লেখ করা হয়েছে। যে  ঘটনা সম্পুর্ণ মিথ্যা এবং বানোয়াট। ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে গাজীপুর জেলা ও শ্রীপুর বিএনপি কোনো ধরণের কমিটি গঠন করেনি।

এ সময় উপস্থিতি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, পৌর বিএনপির সহ সভাপতি আবুল হোসেন প্রধান, বিএনপি নেতা শাহিনুজ্জামান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল বেপারি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম নয়ন, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক জিয়াউল করিম রিফাত মোড়ল সহ  স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। 


আরও খবর