চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালী সুধারামে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার



নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন থেকে মো. ইয়াছিন (১৯) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে নেয়াজপুর ২ নম্বর ওয়ার্ড হাসনপুর কবির মাস্টার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


ইয়াছিন হাসানপুর কবির মাস্টার বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি সোনাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র । চার ভাই বোনের মধ্যে ইয়াছিন সবার ছোট ।


স্থানীয়দের বরাত দিয়ে ওসি আনোয়ারুল ইসলাম জানান, বাবা মারা যাওয়ার পর থেকে ইয়াছিনের বড় ভাইদের সঙ্গে ঢাকায় থাকতো তার মা। এ সুবাদে গ্রামের বাড়িতে সে একাই থাকতো। শুক্রবার সকাল ৯টার দিকে ঘর থেকে ইয়াছিনের কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ধাক্কাধাক্কি করে খুলেন বাড়ির দুই ব্যক্তি। দরজা খুলে ভিতরে গিয়ে শয়ন কক্ষের বুতুরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইয়াছিনের মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি থানায় অবগত করা হয়। স্থানীয়দের ধারণা, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে ইয়াছিন আত্মহত্যা করেছে।


ওসি আনোয়ারুল ইসলাম আরো জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও খবর