ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

বাংলাবাজারে লোডশেডিং বন্ধে বিদ্যুৎ অফিসে আলোচনা করেন এলাকার সচেতন সমাজ

উপজেলার বাংলাবাজারে অসহনীয় পর্যায়ে লোড শেডিং চলায় সোমবার এলাকার সচেতন সমাজের পক্ষ থেকে কয়েকজন বাংলাবাজার সাব স্টেশনে গিয়ে এভাবে লোডশেডিং হবার কারণ জানতে চাইলে,

সেখানকার কর্মরত অফিসার ইনচার্জ জানান, বর্তমানে লোড শেডিং শুধু আমাদের এলাকাতেই হচ্ছেনা সারা দেশেই হচ্ছে এবং এটার কারণে হলো জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া।

বিভিন্ন কারণে জাতীয় গ্রিডে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না যার কারণে অন্যান্য এলাকার পাশাপাশি আমাদের এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ কম হচ্ছে। এছাড়াও বাংলাবাজার বিদ্যুৎ সাব স্টেশন কেন্দ্রে বাজার সহ এলাকা গুলোর চাহিদা হচ্ছে ৭ মেগাওয়াট। কিন্তু আমরা বর্তমানে জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায়,সারা বাংলাদেশে গড় হিসাব করে পায় ২-৩ মেগাওয়াট। চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় অতিরিক্ত লোডশেডিং হুচ্ছে।


তবে উনি আশ্বাস দিয়েছেন খুব দ্রুতই জাতীয় গ্রিড এই সমস্যা কাটিয়ে উঠবে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।


উনার কাছে তাদের আরও একটি প্রশ্ন ছিল আমরা অনেক সময় আপনাদের কাছ থেকে ইমার্জেন্সি সাপোর্ট পাইনা যেমন কোথাও একটা লাইন ছিড়ে গেলো এটার মেরামত দ্রুত করা দরকার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ১/২ পর্যন্তও অপেক্ষা করতে হয় আমরা কেন সেই জায়গায় আপনাদের কাছ থেকে দ্রুত বা কম সময়ের মধ্যেই সেবা পাচ্ছিনা।


ওনি বলেন, অফিসে উনাদের লোক বলের অভাব।

যে জায়গায় কমপক্ষে ১৫-২০ জন লোকবল থাকার দরকার সেখানে উনারা মাত্র ৭ জনে কাজ চালাচ্ছেন।

উনারা লোকবলের জন্য আবেদন করার পরেও লোকবল পাচ্ছেন না ৭ জনের বেশি নাকি দেয়ার নিয়ম নেই।

দ্রুত এবং মান-সম্পন্ন সেবা দিতে না পারার জন্য উনি আরও একটি কারণ দেখালেন সেটা হচ্ছে নিম্ন মানের যন্ত্রপাতির ব্যবহার সেই সাথে সার্ভিস দেয়ার জন্য লক্কর-ঝক্কর যাতায়াত মাধ্যম (মোটরসাইকেল) দিয়ে কাজ করা।

নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহারের কারণে উনারা সুযোগ থাকার পরেও আমাদেরকে উন্নত সেবা দিতে পারছেন না।

আরও খবর