ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

খাদ্যে ভেজাল মেশানো হারাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-11-2022 06:13:25 am

◾ মুনীরুল ইসলাম 


ফরমালিন হলো ফর্মালডিহাইডের পলিমার। যা শরীরের জন্য ক্ষতিকর। এর আগ্রাসন মানুষকে মৌসুমি ফল, মাছ, গোশত এবং অন্যান্য খাদ্যদ্রব্য গ্রহণে নিরুৎসাহিত করছে। অথচ একশ্রেণির অসাধু ব্যবসায়ী পচন রোধের নামে আহার্য বিভিন্ন দ্রব্যে ফরমালিন মিশিয়ে যাচ্ছে খেয়ালখুশি মতো। ইসলাম এ ব্যাপারে অত্যন্ত কঠোর নির্দেশনা দিয়েছে। 


খাদ্য ও পণ্যে ভেজাল দিয়ে অসাধু ব্যবসায়ীরা মানুষের ক্ষতি করে এবং ভোক্তাদের ক্রমেই মৃত্যুর দিকে ঠেলে দেয়। মহান আল্লাহ এমন কর্মকাণ্ড নিষেধাজ্ঞা জারি করেছেন। পবিত্র কোরআনে রয়েছে, ‘তোমরা একে অপরকে হত্যা করো না।’ (সুরা নিসা: ২৯)। এ ছাড়া এ মর্মে হাদিস এসেছে, ‘নিজের কিংবা অন্যের ক্ষতি করা যাবে না।’ (ইবনে মাজাহ) 


বেশি লাভের নেশায় ফরমালিন বা ক্ষতিকর কোনো দ্রব্য খাদ্য বা পণ্যে মিশিয়ে কিংবা মন্দ লুকিয়ে রেখে বিক্রয়ের জন্য উপস্থাপন করা ইসলামের দৃষ্টিতে অপরাধ। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) একবার একটি খাদ্যস্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। এতে তাঁর হাত ভিজে গেল। তিনি বললেন, ‘এটা কী হচ্ছে?’ বিক্রেতা বলল, ‘এগুলোতে বৃষ্টি পড়েছিল।’ তিনি বললেন, ‘ভেজা অংশ বাইরে রাখলে না কেন, যাতে লোকেরা তা দেখে নিতে পারে? জেনে রেখো, যারা প্রতারণা করে, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (তিরমিজি)


রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, ‘কোনো পণ্যের দোষত্রুটি না বলে বিক্রি করা হালাল নয়। আর জানা সত্ত্বেও না বলা হারাম।’ (মুসলিম)। আল্লাহ তাআলা নির্দেশ করেন, ‘তোমরা অসদুপায়ে পরস্পরের ধন-সম্পদ খেয়ে ফেলো না।’ (সুরা নিসা: ২৯) 


মুনীরুল ইসলাম, ইসলামবিষয়ক গবেষক

আরও খবর

6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

৫৩ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে







69b7cb429d50e-160326032002.webp
আজ পবিত্র শবে কদর

১১৬ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে