নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

আমার অনুমতি ছাড়া প্রভোস্টের ক্ষমতা আছে হলে ওঠানোর?

© ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের এভাবেই ভয় দেখিয়ে টাকার বিনিময়ে আবাসিকতা করে দিত ছাত্রলীগ নেতা রাব্বি। এমনটাই অভিযোগ উঠে আসছে শিক্ষার্থীদের পক্ষ থেকে।

জানা যায়, কোনো শিক্ষার্থী হলে অবসিকতার আবেদন পত্র প্রাধ্যক্ষের কাছে জমা দিলেই সে আবেদন পত্র চলে যেত ছাত্রলীগ নেতা রাব্বির হাতে, এর পরই সেই ছাত্রকে ডেকে এসমস্ত কথা বলে টাকা দাবি করে এলোট করে দিতেন তিনি, এর জন্য গুনতে হতো ৫ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। মূলত যেসকল শিক্ষার্থী টাকা দিত কেবল তাদের নামের লিস্টই প্রাধ্যক্ষের নিকট আবাসিকতার জন্য জমা দিত রাব্বি। হলের তৎকালীন সাধারণ সম্পাদক আসাদুল্লাহ- হিল গালিবের দায়িত্বপ্রাপ্ত নেতা ফজলে রাব্বী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক মোঃ শাইখুল ইসলাম মামুন জিয়াদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ ও ব্যাপক অভিযোগ রয়েছ। তার বিরুদ্ধে ছাত্রলীগের পক্ষপাতিত্ব ও সাধারণ শিক্ষার্থীদের আবাসিকতার বিজ্ঞপ্তি প্রকাশ না করার গুরুতর অভিযোগ রয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক হলের একজন অনাবাসিক শিক্ষার্থী দেশচিত্রকে জানান, আমি প্রাধ্যক্ষ বরাবর আবাসিকতা চেয়ে একটি আবেদন করি, কিন্তু পরেরদিন ছাত্রলীগ নেতা রাব্বি আমাকে কল দিয়ে তার কক্ষে ডাকে, এরপর আমাকে বলে "আমার অনুমতি ছাড়া প্রভোস্টের ক্ষমতা আছে হলে ওঠানোর" এর পর তিনি বলেন আমি আবাসিকতা চাই কিনা, প্রতুত্তরে আমি রাজি হলে আমাকে ছাত্রলীগে যুক্ত হতে বলেন এবং আমার পাশের কক্ষের একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে বলেন, এরপর আমি ওই শিক্ষার্থীর সাথে কথা বললে, সে আমাকে জানায় ৫ হাজার টাকা দিলে আমাকে আবাসিকতা দেওয়া হবে, তাকেও ৫ হাজার টাকার বিনিময়েই আবাসিকতা দিয়েছে রাব্বি, মূলত সে সরাসরি টাকা দাবি না করে একটি মাধ্যমে আমাকে টাকার প্রস্তাব করে। পরে আমার সাধ্য না থাকায় আমি তাকে টাকা দিতে পারিনি, এর কিছুদিন পরেই দেশে গণআন্দোলনে সরকার পতন হলে আমি হলেই অবস্থান করে আসছি।


আরেকজন অনাবাসিক শিক্ষার্থীর সাথে কথা হলে তিনি নাম না প্রকাশের শর্তে বলেন, আমিও প্রাধ্যক্ষ বরাবর একটি আবেদন পত্র জমা দেই তার পরেরদিন আমাকে রাব্বি কল দিয়ে তার রুমে ডাকে এবং ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হতে চাপ দেয়, এসময় আমি রাজনীতিতে যুক্ত না হতে চাওয়ায় সে কৌশলে আমাকে টাকার দাবি করে, আমি তাকে ৫ হাজার টাকাও দিয়েছি, কিন্তু এখন সে আমার টাকা আর ফেরত দিচ্ছে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের সভায় অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশের সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত এর পর থেকেই ভুক্তভোগী শিক্ষার্থীরা এ বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন। তারা হল ত্যাগ না করে অগ্রাধিকার ভিত্তিতে আবাসিকতার দাবি জানিয়েছেন।


এসএইচ/ডিসি

আরও খবর