শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে মিথ্যা তথ্য, যুবক গ্রেফতার

গ্রেফতারকৃত আনোয়ার






জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে মিথ্যা তথ্য, যুবক গ্রেফতার


নোয়াখালী জেলার  সদর উপজেলায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে মিথ্যা তথ্য দেয়ার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত মো.আনোয়ার হোসেন (৩৫) সদর উপজেলার শুল্লকিয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।  পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শুল্লকিয়া গ্রামের আনোয়ার জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে। একপর্যায়ে তিনি জানান,তার স্ত্রী জেসমিন ধর্ষণের শিকার হয়েছে। ৯৯৯ এর মাধ্যমে এমন খবর পেয়ে সুধারাম থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তারা গিয়ে জানতে পারে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। পরে গ্রেফতারকৃত আনোয়ার স্বীকার করেন তিনি মজা করার জন্য এমন কল করেছেন।  গ্রেফতারকৃত আনোয়ার আগেও ৯৯৯ ফোন করে এরকম মিথ্যা তথ্য দিয়ে, পুলিশকে হয়রানি করে আসছিল।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, মিথ্যা তথ্য পুলিশকে সরবরাহ করা ও ধর্তব্য অপরাধে জড়িত সন্দেহে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর