ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উখিয়ায় দু’মাসের ব্যবধানে ৪ দফা বন্যা: ব্যাপক ক্ষয়ক্ষতি

দুই মাসের ব্যবধানে ৪ দফা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে 

 

কক্সবাজার উখিয়া উপজেলার ৪০টির বেশি গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ। পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর আমন ধানের ফসল। তলিয়ে গেছে শত শত পুকুর ও দুই হাজার একর চিংড়ি ঘের। বন্যার পানি ও পাহাড়ি ঢলে ভেসে গেছে বিভিন্ন প্রজাতির অসংখ্য মাছ। বুধবার রাত থেকে বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে সমগ্র উখিয়া উপজেলার মানুষ।

গত বুধবার রাত থেকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে উখিয়ার ৫ টি ইউনিয়নের ৪০ টির বেশি গ্রাম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হলদিয়াপালং, জালিয়া পালং ও পালংখালী ইউনিয়নে।

হলদিয়া ও জালিয়াপালং ইউনিয়নের ৩০টি গ্রামের ৩৫ হাজারের বেশি মানুষ গত দুই দিন ধরে পানির নিচে বসবাস করছে। ঘরে পানি ঢুকে পড়ায় রান্না হচ্ছে না অধিকাংশ ঘরে। যার ফলে না খেয়ে আছে বন্যা প্লাবিত এলাকার মানুষ।

উখিয়া উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান রাশেল চৌধুরি জানিয়েছেন, উপজেলার ৫ ইউনিয়নে অনেক এলাকার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। জালিয়া পালং ও হলদিয়াপালং ইউনিয়নের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরি জানিয়েছেন, দুই মাসের ব্যবধানে ৪ দফা বন্যায় তার ইউনিয়নের ২০টির বেশি গ্রামের মানুষ অসহায় হয়ে পড়েছে। বন্যার কারণে ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। অধিকাংশ এলাকায় কৃষকের ধান ক্ষেত পানির নিচে ডুবে আছে। ৪ দফা বন্যায় মাত্র ৩ টন চাল বরাদ্দ পেয়েছিলেন। এই বারে বন্যাকবলিত মানুষের জন্য এখনো পর্যন্ত সরকারি কোন সহযোগিতা আসেনি। বন্যা কবলিত মানুষের জন্য তিনি দ্রুত সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট দপ্তরের কাছে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরি জানিয়েছেন, তাঁর ইউনিয়নের গ্রামীণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ২ হাজার একর চিংড়ি ঘেরের মাছ ভেসে গেছে। আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। বন্যাকবলিত এলাকার মানুষের জন্য সরকারের পক্ষ থেকে কোনো বরাদ্দ এখন দেয়নি।

উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন জানান, উপজেলার বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে উখিয়া ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে পাহাড় ধসের ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন—১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকের কবির আহমেদের তিন ছেলে আব্দুর রহিম, আব্দুল হাফেজ এবং আব্দুল ওয়াহেদ।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামশুদ দৌজা নয়ন জানান, ভারী বর্ষণে ক্যাম্পে তিনটি ঘর বিধ্বস্ত হয়। সেখানে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে।স্বেচ্ছাসেবকরা মৃতদের গুলো উদ্ধার করে।

বুধবার থেকে 

 

কক্সবাজারে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে, যার ফলে রোহিঙ্গা ক্যাম্পের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মানুষের দুর্ভোগ বেড়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত।

Tag
আরও খবর