বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল

গাংনীতে উপবৃত্তিপ্রাপ্ত ২শত শিক্ষার্থীর মাসিক বেতন কর্তনের টাকা শিক্ষকের পকেটে।

মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়ীয়া-মহাম্মদপুর হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত ২শত শিক্ষার্থীর মাসিক বেতন কর্তনের টাকা শিক্ষকের পকেটে। হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনা অমান্য করে উপবৃত্তিপ্রাপ্ত ২০০ শিক্ষার্থীর কাছ থেকে মাসিক বেতন নেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে। 

সরোজমিন ঘুরে দেখা যায়, উপবৃত্তিপ্রাপ্ত ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ৮০ টাকা, ৯ম ও ১০ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা হারে প্রতি মাসে বেতন নেয়া হচ্ছে। 

এ বিষয়ে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জানায়, সকল ছাত্র-ছাত্রীর মতোই আমাদের কাছ থেকে প্রতিমাসে বেতন নিচ্ছেন প্রধান শিক্ষক। যারা উপবৃত্তি পায়, তাদের বেতন নেওয়া যাবে না এমন কথা কখনো শুনিনি। যেকারণে অন্য ছাত্র-ছাত্রীদের মতো আমরাও বেতন দিয়ে থাকি।

হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রবিউল ইসলাম জানান, আমি কয়েক মাস আগে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। যে সকল শিক্ষার্থীরা উপবৃত্তি পায় তাদের কাছ থেকে বেতন নেওয়া যাবে না এমনটি আমার জানা ছিল না। যেহেতু বেতন নিয়ে ফেলেছি, এই টাকা ফেরত দেওয়া সম্ভব না শিক্ষার্থীদের সাথে পরীক্ষার ফি রেজিস্ট্রেশন চার্জের সময় সমন্বয় করে নিব। এভাবে কি সমন্বয় করা সম্ভব এমন প্রশ্নের জবাবে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি!

হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় কমিটির সভাপতি ডা. এ এস এম নাজমুল হক সাগর মুঠোফোনে জানান, সরকারি নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুর বাশার জানান, যে সকল শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় রয়েছে তাদের কাছে থেকে বেতন নেওয়ার কোন সুযোগ নেই। বরং সেই সকল শিক্ষার্থীর জন্য সরকারি ভাবে প্রতিষ্ঠানকে ৬ষ্ঠ-৮ম শ্রেণী পর্যন্ত ৩৫টাকা ও ৯ম-১০ম শ্রেণী পর্যন্ত ৫০ টাকা করে প্রদান করা হচ্ছে। সকল শিক্ষার্থীর জন্য সেশন চার্জ ও পরীক্ষার্থীর বাধ্যতামূলক। উপবৃত্তিপ্রাপ্ত কোন শিক্ষার্থীর কাছ থেকে প্রধান শিক্ষকগণ যদি মাসিক বেতন নেন আমাদের কাছে লিখিত অভিযোগ করলে আমরা ওই শিক্ষকের বিরুদ্ধে অফিশিয়ালি ব্যবস্থা গ্রহণ করব।

উল্লেখ্যঃ হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৬০০ শিক্ষার্থী লেখাপড়া করছে। যার মধ্যে প্রায় ২০০ শিক্ষার্থী উপবৃত্তির আওতায় আছে।
Tag
আরও খবর