রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জয়দেব রায় জিতু নামের এক হিন্দু যুবকের শাস্তির দাবিতে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাওহীদি জনতা।

শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) বিকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের বুড়ির হাটে ধর্মপ্রাণ তাওহীদি জনতার ব্যানারে অভিযুক্ত ঐ হিন্দু যুবকের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে প্রতিবাদ সমাবেশে তার শাস্তির দাবি জানান তাওহীদি জনতার নেতৃবৃন্দরা।

অভিযুক্ত যুবক উপজেলার হরিণচড়া ইউনিয়নের পূর্ব আটিয়াবাড়ী এলাকার জিতেন চন্দ্রের পুত্র।

জানা যায়, গত ৫ই আগস্ট ‍‍'Badhon Datta Vlog‍‍' নামের একজনের ফেসবুক একাউন্টে এলাকাবাসীর গাছ কেটে ফেলার দ্বন্দ্ব নিয়ে দুপক্ষের উত্তেজনার একটি ভিডিও শেয়ার করা হয়। সেই ভিডিওতে জিতু তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে ‍‍'ইসলাম মানেই মিথ্যাচার‍‍' লিখে মন্তব্য করেন। তবে তার এমন মন্তব্যে এলাকাবাসীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দেখে মন্তব্যটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন।

এব্যাপারে ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা জানান, অভিযুক্ত যুবক নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসীকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Tag
আরও খবর