দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে ভারী বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি, ভেঙে যাচ্ছে কৃষকের স্বপ্ন

মুষলধারের বৃষ্টিতে সারা দেশের ন্যায় যশোরের অভয়নগরে  প্লাবিত হয়েছে। যশোরে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া দপ্তর।

অবস্থা দেখে মনে হচ্ছে, ভরা জোয়ারের পানি আছড়ে পড়ছে। বিভিন্ন এলাকায়  ঘরের বাইরে শুকনো কোনো জায়গা নেই বললেই চলে। ভারি বর্ষণে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও মাঠ ঘাট অনেক নীচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।শনিবার বিকেল থেকে রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত যশোর এলাকায় ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ফলে বিভিন্ন এসব এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। টানা বর্ষণে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয় ও জলাবদ্ধ এলাকার মানুষ।রোববার সকাল থেকে  দেখা গেছে, ভারি বর্ষণে তলিয়ে গেছে  এলাকার নিম্নাঞ্চল। বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।বিল এলাকায়  যেখানে ধান গাছগুলো মাথা উঁচু করে কৃষকের স্বপ্ন জাগাচ্ছিল ভালো ফসলের আশায়, প্রবল বৃষ্টিতে জলবদ্ধতার কারণে স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে, টানা কয়েক দিনের বৃষ্টিতে পানি বাড়ায় অভয়নগরের কৃষকের স্বপ্ন হাবুডুবু খেতে বসেছে। অভয়নগর এর বনগ্রাম কামকুল এলাকায় ফসলের মাঠে তাকালে দেখা যাচ্ছে পানি থৈ থৈ করছে,খাল বিল ফসলের জমি যেন একাকার হয়ে যাচ্ছে। 

Tag
আরও খবর