রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে জমিয়তের যৌথ সভা অনুষ্ঠিত

'জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম- আল্লাহর জমিনে, আল্লাহর নেজাম'–স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ ও ছাত্র জমিয়ত বাংলাদেশের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ই সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সোনারায় বাজারে জমিয়তের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় নীলফামারী জেলা জমিয়তের সভাপতি মাওলানা ইসমাইল হুসাইন রিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'আমরা আওয়ামী সরকারের ডামি নির্বাচন, প্রহসনের নির্বাচনে যাই নি। আমরা নয়ছয়ের রাজনীতিতে পা ফেলিনি। আমরা সর্বদা চেয়েছিলাম একটা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান, যতদ্রুত সম্ভব জাতির সামনে একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ দিন।'

তিনি আরও বলেন, '২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। যেখানে নেই কোনো ভয়। বাংলার আলেম সমাজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

আফেন্দী বলেন, 'আমরা বেশ কয়েকবার জেল খেটেছি। কারাবাসে, রিমান্ডে কিংবা জালিমের অত্যাচারে আমরা কখনোই হতাশ হইনি। বরং ভেবে নিয়েছি, মহান আল্লাহ তায়ালা আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন। আমি ২৬ দিন রিমান্ডে ছিলাম। আমার মতো অসংখ্য ব্যক্তি তারও বেশি জেল খেটেছে, রিমান্ডে নির্যাতন সহ্য করেছে।'

যৌথসভায় মুফতি মাহমুদ বিন আলমের সঞ্চালনায় এসময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নীলফামারী জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মঞ্জুর, ডোমার উপজেলা সভাপতি মাওলানা ফজলুর রহমান, ডিমলা উপজেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, যুব জমিয়তের রংপুর বিভাগীয় সদস্য সচিব নুরুজ্জামান, ছাত্র জমিয়তের নীলফামারী জেলা সভাপতি মোঃ রাজু রুহানী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে, জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দীর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেন হাফেজ ক্বারী মাওলানা মোঃ জাফর আহম্মেদ।

Tag
আরও খবর