তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

শেখ তাহির আলী শাহকে নি র্ম ম ভা বে হ ত্যা র বিচার দাবিতে বিশ্বনাথে স্মা র ক লি পি প্রদান

শেখ তাহির আলী শাহকে  নি র্ম ম ভা বে হ ত্যা র  বিচার দাবিতে বিশ্বনাথে  স্মা র ক লি পি  প্রদান

এস.পি.সেবু  বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :


সিলেটের বিশ্বনাথে দীর্ঘ ১৩ বছর পর যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহির আলী শাহ হত্যাকান্ডের বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের বাসিয়া সেতুঁতে শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্ব-স্ব ব্যানার নিয়ে অংশ নেয়  বিশ্বনাথ  সরকারী কলেজ, মাদানিয়া মাদ্রাসা, মোহাম্মদীয়া মাদ্রাসা, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীরা।  মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ বরাবরে স্মারকলিপিও দেয়া হয়।

বিশ্বনাথ  সরকারি কলেজের শিক্ষার্থী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেবুল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ^নাথ সরকারি কলেজের শিক্ষার্থী শারমিন বেগম, সুমাইয়া বেগম, সেবুল মিয়া, মোহাম্মদীয়া মাদ্রাসার শিক্ষার্থী তানভীর আহমদ, মাদানিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবু হুয়াইরা, আনোয়ার পাশা, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাদিয়া আহমদ তান্নি ও রাজু আহমদ। এসময় বক্তরা বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে মামলাটি ঝুলিয়ে রাখা হয়েছে। এ মামলায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

উল্লেখ, ২০১১ সালের ২৫ জুন গভীর রাতে পৌর শহরের নিজ বাসাতে দূর্বত্তদের হাতে নিহত হন  বিশ্বনাথ সরকারী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরদাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহির আলী শাহ। এসময় তার প্রবাসী ছেলে শেখ আজাদও গুরুতর আহত হন। নিহত শেখ তাহির আলী শাহ পৌর এলাকার জানাইয়া গ্রামের বাসিন্দা।

Tag
আরও খবর