গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাকে বাঁচাতে সন্তানদের আকুতি,চান চিকিৎসার জন্য সহযোগিতা



চোখের সামনে বিছানায় পড়ে কাতরাচ্ছেন মা, টাকার অভাবে মায়ের সঠিক চিকিৎসা করতে পারছেন না বাবা, তাইতো মাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানিয়েছেন সন্তানেরা।
দীর্ঘ তিন মাস রংপুরসহ বিভিন্ন জায়গায় চিকিৎসার পর দুর্গারানীর ধরা পড়েছে লিভার ক্যান্সার। স্বামী শিবুদাসের  অভাবি  সংসারে ছোট ছোট তিনটি সন্তান।একদিকে তিন সন্তানের ভরন পোষন অন্যদিকে লিভার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসা ভার বহন করতে অক্ষম হয়ে পড়েছেন শিবু । শিবুর বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রাণকৃষ্ণ গ্রামে। গৃহহীন হওয়ায় ৪ জমিতে  সাবেক সরকারের দেয়া একটি আশ্রয় প্রকল্পের ঘর পেয়ে  বসবাস করলেও চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় কাতরাচ্ছেন স্ত্রী দুর্গারানী বলতে পারেন না কথা।মায়ের এমন রোগের চিকিৎসার জন্য মাকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের নিকট চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন দুর্গারানীর ছোট্ট সন্তানেরা । 


শিবু ও দুর্গা রানীর ছেলে অর্ণব জানান, আমার বাবা রবিদাস সম্প্রদায়ের লোক হওয়ায় তার আয় ইনকাম খুব সীমিত, যে আয় করে সে আয় দিয়ে আমাদের সংসারী চলে না, কিন্তু এখন আমার মা লিভার ক্যান্সারে আক্রান্ত, আমার বাবা পক্ষে এ রোগের চিকিৎসা করা সম্ভব না, তাই আমার মাকে বাঁচাতে এদেশের সবার সহযোগিতা কামনা করছি। সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিতে শিবুর বিকাশ নাম্বারটিতে ০১৭৪০০৮৫৪১১ সাহায্য পাঠানোর জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।

এলাকাবাসী মুসা কালাম ও মিলি জানান, শিবু আমাদের রবীন্দ্র সম্প্রদায়ের প্রতিবেশী, কিছুদিন আগে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন জায়গায় চিকিৎসার পর এখন শুনতে পারছি তার স্ত্রীর লিভার ক্যান্সার হয়েছে, সমাজের  দানশীল  ব্যক্তিরা ও সরকার যদি চিকিৎসার জন্য একটু  সহসহযোগিতা করে তাহলে মনে হয় শিবুর স্ত্রী বেঁচে যাবে।


আরও খবর