ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর ম'র্মান্তিক মৃ'ত্যু

চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর ম'র্মান্তিক মৃ'ত্যু হয়েছে। সোমবার (আজ) সকাল ১১টায় পৌরসভার ৬নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা সিকদার পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষার্থী হলেন ৬ বছর বয়সী সানজিদা হোসেন ইমা এবং ১৩ বছর বয়সী মিফতাহুল জান্নাত মায়া। তারা সম্পর্কে চাচাতো ও জেঠাতো বোন।


এ ঘটনায় স্থানীয়রা দ্রুত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। আহত শিক্ষার্থীর নাম আহাদুল ইসলাম।


নিহত ইমার বাবা নবী হোসেন জানান, সকালে তিনি মক্তবে পাঠানোর জন্য মেয়ে ইমাকে ডেকে দিয়ে কাজে চলে যান। তবে কিছুক্ষণ পরেই পানিতে ডুবে ইমার মৃত্যুর সংবাদ পান। এ ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুই শিশুর এমন মৃ'ত্যুতে স্থানীয়রাও স্তব্ধ।


স্থানীয়দের ভাষ্যমতে, পুকুরে তিনজন মিলে গোসল করতে নেমে দু'র্ঘটনার শিকার হয়। এর মধ্যে আহাদুলকে বাঁচানো সম্ভব হলেও ইমা ও মায়াকে বাঁচানো যায়নি। উল্লেখ্য, দুই বছর আগেও একই পুকুরে ইয়াহিয়া নামে এক শিশুর মৃ'ত্যুর ঘটনা ঘটে।


এ ঘটনার পর এলাকাবাসী পুকুরটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয়রা মনে করছেন, প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটতে পারে।


নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও দুর্ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

Tag
আরও খবর