লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

বসুন্ধরা শুভসংঘের নড়িয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন

শরীয়তপুরের নড়িয়ায় এক ঝাঁক তরুন-মেধাবীদের নিয়ে "শুভ কাজে সবার পাশে" এই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘের নড়িয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ সেপ্টেম্বর) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত প্যাডে আগামী ১ বছরের জন্য নড়িয়া উপজেলা শাখার এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে পূনরায় শামিম হাসানকে সভাপতি ও ইঞ্জিনিয়ার মাহবুব আলমকে সাধারণ সম্পাদক করা হয় এবং নুরুন নবীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

এর আগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শুভসংঘের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আইল্যান্ড গ্রুপের নির্বাহী পরিচালকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিগত কমিটির সভাপতি শামিম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শুভসংঘের উপদেষ্টা, নড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও কালেরকন্ঠ উপজেলা প্রতিনিধি মাহবুব আলম খান, আরো বক্তব্য রাখেন শুভসংঘের শুভাকাঙ্ক্ষী ডাঃ আব্দুর রাজ্জাক ও অন্যান্য সদস্যবৃন্দ। সভায় শুভসংঘের ৩২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও সিদ্ধান্ত হয় যে, চলতি মাসে সুরেশ্বর কলেজ মাঠে ৩ জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদানের মাধ্যমে এ নতুন কমিটির অভিষেক উদযাপন করা হবে।

এছাড়া সংগঠনটি পরিচালনার জন্য ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। পরিষদের সদস্যরা হলেন- জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজার প্রফেসর (অব.) আব্দুল খালেক, ঘড়িষার ডিজিটাল হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর (অব.) মোহছেন উদ্দিন, পন্ডিতসার টি এম গিয়াসউদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদূর রহমান, সুরেশ্বর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আলী আজগর, লার্নিং পয়েন্টের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন ও আইল্যান্ড গ্রুপের নির্বাহী পরিচালক মাহবুব আলম।

কমিটির দ্বায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন সহ সভাপতি- মোঃ নাজমুল ইসলাম জন্টু, মোঃ কাউসার আহমেদ এবং মোঃ ইলিয়াস মাহমুদ। যুগ্ম সম্পাদক সম্পাদক হিসেবে আছেন- আমান খান এবং রাব্বি সৈয়াল। সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক হাফেজ সাব্বির আসাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, সমাজকল্যান সম্পাদক রিতা আক্তার, ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক নিজাম মাঝি, রক্তদান বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিন রয়, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন, ক্রীড়া সম্পাদক সজিব মেলকার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন, নারী বিষয়ক সম্পাদক সুবর্ণা আক্তার, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবু সাইদ খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তারেক হাসান, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হাবিবুর রহমান এবং কার্যকরী সদস্যরা হলেন শামীম আহমেদ, মোঃ মিজান, ওমর ফারুক, বি.এম. কামরুল হাসান, সুজন ইসলাম, জুনাইদ আহমেদ খান, জালাল আহমেদ অপু এবং রাজন মাহমুদ।

আরও খবর