চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তিতুমীর কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মিলাদ ও দু’আ মাহফিল

রাজধানী সরকারি তিতুমীর কলেজ প্রশাসন যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলেজের শহীদ বরকত মিলনায়তনে খতমে কোরআন, হামদ, নাত, বক্তৃতা, মিলাদ মাহফিল এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক তোহফা বিতরণ করা হয়।

সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আজিমপুর সরকারি কলোনি জামে মসজিদ ও পরিচালক  খতীব মুফতী মাহমুদুল আমীন।

তিনি মহানবী (সা.) এর জীবন ও কর্মের বিভিন্ন দিকের ওপর আরো আলোচনা করেন। তিনি বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) শুধু মুসলমানদের নবী হিসেবে আসেননি। তিনি এসেছেন বিশ্বনবী হিসেবে, সৃষ্টি জগতের আশীর্বাদ হিসেবে। তিনি এসেছিলেন রহমাতুল্লিল আলামিন হিসেবে। মহানবী (সা.) এর মানবকল্যাণ, নবুয়ত লাভ, হাদীস, সুন্নাহ ও ক্ষমা এবং জিহাদ ইত্যাদি নিয়ে আলোচনা করেন।”

আলোচনা সভায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ইসলামিক সঙ্গীত, “ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ” পরিবেশনা করেন। এছাড়াও তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) নিয়ে তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে গতকাল কুইজ প্রতিযোগিতা আয়োজন হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয় হওয়ার শিক্ষার্থীদের ইসলামিক বই উপহার দেওয়া হয়।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অধ্যক্ষ শিপ্রা রানী মন্ডল, উপাধ্যক্ষ অধ্যাপক মো: মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী মো: ফয়জুর রহমান সহ কলেজের সকল বিভাগের শিক্ষকদ্বয়, সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও তিতুমীর কলেজ সাধারণ শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।


 

আরও খবর