কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

জম্মু ও কাশ্মীরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-09-2024 02:20:37 am

এক দশক পর ভারত শাসিত জম্মু ও কাশ্মিরে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিধানসভার ভোটগ্রহণ শুরু হলো। প্রথম দফায় ২৪ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের মূল প্রতিযোগিতায় পিডিপি। তবে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে শক্ত অবস্থানে রয়েছে কংগ্রেসও। দুর্বল রাজনৈতিক ভিত্তি নিয়ে মর্যাদার লড়াইয়ে রয়েছে বিজেপি।


২০১৪ সালের পর আবারও বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন জম্মু-কাশ্মিরেরর বাসিন্দারা। লোকসভা ভোটের পর প্রথম কোন হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। ২৩ লাখের বেশি ভোটার ভোট দেবেন। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল মিলিয়ে প্রার্থীর সংখ্যা ৯০৯ জন।


ভোট উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভারতের রাজনীতির স্পর্শকাতর এই অঞ্চল। সীমান্ত অঞ্চলে রাখা হয়েছে অতিরিক্ত নজরদারি। বুথের সামনে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।


এই ভোটকে দেখা হচ্ছে বিজেপির মর্যাদার লড়াই হিসেবে। নরেন্দ্র মোদির সরকার ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করলে বিশেষ মর্যাদা হারায় এই উপত্যকা। যার বিপরীতে এবার জনগণের সিদ্ধান্তের প্রতিফলন দেখা যাবে ভোট ব্যাংকে। যদিও এই অঞ্চলে রাজনৈতিক ভিত্তি দুর্বল গেরুয়া শিবিরের।


অন্যদিকে লোকসভা নির্বাচনে সম্মানজনক ফলের পর বড় পরীক্ষার মুখোমুখি কংগ্রেসও। অঞ্চলটিতে এনসির সাথে জোট বেঁধে জয় পেলে জাতীয় রাজনীতিতে ঘাঁটি শক্ত হবে রাহুল গান্ধীর। ভালো ফলে জন্য মুখিয়ে লোকসভায় মুখ থুবড়ে পড়া মেহবুবা মুফতির দল পিডিপি। একক প্রচেষ্টায় জয়ী হওয়ার প্রত্যয় নিয়ে লড়াইয়ে নেমেছেন ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ফারুক আবদুল্লাহ।


১৯৪৭ সাল থেকে কাশ্মিরে ১২টি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও সহিংসতায় ভরা এসব নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। অতীতে বারবার নির্বাচন বর্জন করে এসেছেন এখানকার জনগণ ও বিচ্ছিন্নতাবাদী নেতারা। তবে এবার কিছু আসনে বিচ্ছিন্নতাবাদী নেতারা অংশ নেয়ায় ভোটারদের মাঝে দেখা গেছে বাড়তি উদ্দীপনা।

আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৪২ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে