ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর জাকির হোসেন চৌধুরীকে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির শুভেচ্ছা বিনিময়.

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর জাকির হোসেন চৌধুরীকে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির শুভেচ্ছা বিনিময়.


বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ জাকির হোসেন চৌধুরীর সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় হয়েছে। 


ডেপুটি গর্ভনর পদে পদোন্নতি পেয়েছেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের উপজেলার কৃতি সন্তান চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন চৌধুরী। এ উপলক্ষে সংগঠনের সহ-সভাপতি ও সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন এম ছাদেক হোসাইন এর নেতৃত্বে পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি গর্ভনর মহোদয়ের কার্যালয়ে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাউথ বাংলা এগ্রিকালসার এন্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব হাবিবুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য ও ডাচ বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্লাহ এফসিএ, উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য ও অগ্রনী ব্যাংক অগ্রনী দুয়ারের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান, আন্তজার্তিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন খান, এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ নাসির উদ্দিন চৌধুরী, সোস্যাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল কাদের, সংগঠনের সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস. এম. হাবিব মহসিন সুধন সহ  সংগঠনের অনান্য নেতৃবৃন্দ।  

    

উল্লেখ্য, মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামের এক সখ্রন্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ হতে ইংরেজী সাহিত্যে (অনার্স) সহ মাষ্টার্স করা জনাব চৌধুরী একই বিশ্ববিদ্যালয়ে বানিজ্য অনুষদ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) এর ‘ডিএআইবিবি’ ডিপ্লোমাধারী।

  

গত ৮ সেপ্টেম্বর ২০২৪ তাকে গণপ্রজাতস্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ডেপুটি গর্ভনর পদে পদোন্নতি দেয়া হয়। তিনি ১৯৯৪ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, বোর্ড সেক্রেটারি এবং বিএফআইইউ সহ বিভিন্ন বিভাগে গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করেছেন। 

আরও খবর