দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে ছেলে হত্যার বিচার চেয়ে মানববন্ধনে মায়ের কান্ন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়গনস্টিক কমপ্লেক্সের ডাক্তার পরিচয়দানকারি হাসপাতাল পরিচালক নাজমুল হুদা ও ডাক্তারের অবহেলা এবং অপ চিকিৎসায় নবজাতক রাফসান হোসেন'র মৃত্যুর ২০ দিন পার হলেও কান্না থামছেনা মা নাসরিন আক্তার পাখির। এঘটনায় দোষিদের শাস্তি চেয়ে মানববন্ধন করেছে মৃতের পরিবার ও এলাকাবাসী। 

বৃহস্পতিবার উপজেলা চত্বরে এই মানববন্ধন সকাল ১১ টায় শুরু হয়ে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হয়। মাসববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পরিবারের পক্ষ থেকে স্মারকলীপি প্রদান করেন ভুক্তভোগী পরিবার । চিকিৎসায় অবহেলা ও অপ-চিকিৎসার ঘটনাটি ঘটেছে উপজেলার হাসপাতাল রোড ক্লিনিক পাড়া এলাকার আল মদিনা প্রাঃ হাসপাতাল ও ডায়াগনস্টিক কমপ্লেক্সের বিরুদ্ধে । 

 নিহত রাফসানের মা নাসরিন বলেন, আমি নাজমুল হুদাকে ডাক্তার হিসাবেই জানতাম। যেকারণে তার কাছ থেকেই চিকিৎসা সেবা নিতাম। গত ২৯/০৮/২০২৪ তারিখ প্রসব বেদনা উঠে এসময় পরিবারের লোকজন আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে নিয়ে আসলে তারা সন্ধ্যা ৭টায় ভর্তি করেন। এর কিছু পরে নাজমুল হুদা আমার আলট্রাসনোগ্রাম করে বলেন আজই সিজারিয়ান অপারেশনের  করতে হবে না হলে বড়-ধরণের সমস্যা হয়ে যাবে। তখন আমার পরিবারের সদস্যরা ভীত-সন্ত্রস্ত হয়ে ওই রাতেই অপারেশন করাতে বলেন। 

এদিকে নিহত রাফসানের ফুফু জেসমিন বলেন অপারেশন করানোর পর বাচ্চার অবস্থা ভালো ছিলো। রাতে অবস্থার অবনতি হতে থাকলে বারবার ডাক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায় না।  হাসপাতালের নার্স বলে সকালে নাজমুল স্যার আসবে। এখন রাতের যে চিকিৎসা দিয়ে গেছে তাই  চলবে। এর পর সকালে আরোও খারাপ হয়ে যায়।  সকাল ১১টার কিছ পর নাজমুল হুদা আসেন বাচ্চা দেখে ঔষদের নাম বলেন নার্স সেই ভাবে লিখে দেয়। আমি ঔষধ নিয়ে আসলে তা নার্স পুশ করে। এর পরপর বাচ্চার গায়ের বর্ণ কালচিটে হয়ে যেতে থাকে।  পরিস্থিতি খারাপ বুঝতে পেরে নাজমুল তখন ডাক্তার কেরামত আলী কে ডাকেন। তিনি আসার পর বাচ্চাকে ওটিতে নিয়ে আবারও ইনজেকশন পুশ করেন এর পর থেকে বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যায়। হাসপাতাল কতৃপক্ষ তরিঘরি করে অ্যাম্বুলেন্স ডাকেন আর রাফসান হোসেনের ছাড়পত্র দিয়ে বলেন খুলনায় নিয়ে যা-ও। খুলনা  নেওয়ার পথে দৌলতপুর এলাকায় গেলে তার মৃত্যু হয়।

মৃত রাফসান হোসেন কে নিয়ে আল-মদিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে আসলে তারা আমাদের সাথে খারাপ আচরণ করে তারিয়ে দেয়। আমরা জানতে পারি ইতিপূর্বে নাজমুল এমন ঘটনা অনেক ঘটিয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন মৃতের পরিবারের লোকজন ও এলাকার অর্ধশত ব্যক্তি।

Tag
আরও খবর