বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

জয়পুরহাটে ৮দফা দাবিতে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

উত্তরবঙ্গসহ অন্যান্য অঞ্চলে গত ৫ আগস্ট থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে খুলনায় উৎসব মন্ডলকে হত্যার চেষ্টা এবং চট্টগ্রামের চেরাগী মোড়ে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের ভবন থেকে গরম জল ও ইট নিক্ষেপ করার প্রতিবাদে শুক্রবার বিকাল ৪ টায় জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট পাচুর মোড় (শহিদ বিশাল চত্বরে) এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ সমাবেশে জয়পুরহাট জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রভাষক গোবিন্দ কুমার বাঁশফোর এর সভাপতিত্বে বক্তব্য দেন, হিন্দু জাগরণ মঞ্চ সমন্বয়ক সাংবাদিক চৈতন্য চ্যাটার্জী, বন্দনা রানী বাগচী, শিক্ষক লিপি রানী শীল, রবিন হরিজন, কল্যান চন্দ্র মন্ডল, অনন্ত বর্মন, কৌশিক চন্দ্র রায়, উৎপল চক্রবর্তি, শিক্ষার্থী সয়ন কুমার মন্ডলসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, আমরা কেন স্বাধীন নই?  সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আমার বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং ৮ দফা দাবি জানাচ্ছি। সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়নও বাস্তবায়ন, সংখ্যালঘুদের জন্য ১০শতাংশ সংসদীয় আসন বরাদ্দ, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করার পাশাপাশি বৌদ্ধ ও খ্রিষ্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত, দেবোত্তর সম্পত্তির পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনাকক্ষ বরাদ্দ, শারদীয় দূর্গাপূজায় ৫ দিন ছুটি দিতে হবে এমন ৮ দফা দাবি জানান তারা।

আরও খবর