ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিআরএফ ইয়ুথ ক্লাবের যাত্রা শুরু

তারুণ্যের শক্তি নষ্ট না হোক। ব্যয় হোক শিক্ষা, সেবা ও গবেষণায়। আর্তমানবতার সেবা ও তারুণ্যের ইতিবাচক বিকাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যাত্রা শুরু করলো বিআরএফ ইয়ুথ ক্লাব।

শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪) বেলা ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে বিআরএফ ইয়ুথ ক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

ইলেক্ট্রিক্যাল & ইলেক্ট্রনিক্সস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহ শৈবাল রীশাদকে আহবায়ক, আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হিজবুল্লাহকে যুগ্ম আহবায়ক এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবরার জাওয়াদ হাসান সদস্য সচিব করে কার্যক্রম উদ্বোধন ঘোষণা করা যায়।

সদস্যদের মধ্য থেকে ক্রিমিনোলজি & পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী এসএম সিহাব জানান, "তরুণদের মাঝে হতাশা খুব বেশি। চবির স্টেশনে মাদকাসক্তের সংখ্যা বেড়েই চলছে দিন দিন। আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মাঝে। সেবা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ততা তরুণের এসব বিপথগামীতা থেকে বাঁচাতে সাহায্য করবে। তারুণ্যের ইতিবাচক বিকাশের দায়বদ্ধতা থেকেই কাজ শুরু করেছে বিআরএফ ইয়ুথ ক্লাব। পাঠচক্র, মাদক ও সকল নেতিবাচক আসক্তি বিরোধী ক্যাম্পেইন, থ্যালাসেমিয়া ও রক্তদান সচেতনতা, জলবায়ু ও পরিবেশ সচেতনতা সহ তরুণদের আদর্শ দেশপ্রেমিক করে তুলতে কাজ করে যাবে আমাদের ক্লাব।"

Tag
আরও খবর