কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চাল জব্দ, জয়পুরহাটে ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাল বিক্রির জন্য অবৈধভাবে মজুদ রাখার অপরাধে জয়পুরহাটের তিলকপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম মাহামুদ সজল, ইউপি সচিব সাজেদুল ইসলাম, ইউপি সদস্য, মামুনুর রশিদ পিন্টু, বাদশা আলমসহ ৯ জনের নামে শুক্রবার রাতে মামলা দায়ের করেছে র‌্যাব। ঘটনাস্থল থেকে অবৈধভাবে মজুদকৃত ৬.২ মেট্রিক টন সরকারি চালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের উপস্থিতিটি টের পেয়ে চেয়ারম্যানসহ অন্যান্য আসামীরা পালিয়ে যায়।


গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার ভাটকুড়ি গ্রামের মৃত স্বামীনাথের ছেলে রিতুল দাস (৫০) ও মৃত খোরশেদ আলমের ছেলে সাজেদুর রহমান বিপ্লব।

পলাতক আসামীরা হলেন, তিলকপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা বাবনিগ্রামের আবুল মন্ডলের ছেলে সেলিম মাহামুদ সজল, হাজরাপাড়া গ্রামের আবু তালেবের ছেলে ইউপি সচিব সাজেদুল ইসলাম, মির্জাপুর মধ্যপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে ইউপি সদস্য মোঃ মামুনুর রশিদ পিন্টু, তিলকপুর পুরাতন বাজারের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ইউপি সদস্য মোঃ বাদশা আলম, ভাটকুড়ি গ্রামের রশিদুল, বাবলুর ছেলে রনি, তিলকপুরের মৃত সোলায়মান আলী মোল্লার ছেলে  আব্দুর রাজ্জাক ওরফে ঝোপেল মোল্লা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী রিতুল ও সাজেদুর চিহ্নিত অবৈধ চাউল মজুদকারী। তারা দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের পরিকল্পনায় ইউনিয়ন পর্যায়ে সরকারীভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে বরাদ্দকৃত চাল অবৈধভাবে মজুদ করে অধিক লাভের আশায় কালো বাজারে বিক্রি করতো। এমন গোপন সংবাদে তিলকপুর বাজারে অভিযান চালিয়ে ১২৪টি ৫০ কেজির বস্তায় ৬.২ মেট্রিক টন কেজি চাল জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় দুইজনকে। জব্দকৃত চালের আনুমানিক মুল্য ২ লাখ ৭২ হাজার ৮শ টাকা। এ ব্যাপারে আক্কেলপুর শুক্রবার রাতে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মকবুল হোসেন।

আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৯ ঘন্টা ৪১ মিনিট আগে