ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চৌদ্দগ্রামে অসহায় পরিবারকে ঘর উপহার দিলো স্বপ্নপূরণ ফাউন্ডেশন.

চৌদ্দগ্রামে অসহায় পরিবারকে ঘর উপহার দিলো স্বপ্নপূরণ ফাউন্ডেশন.

কুমিল্লা চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে ‘স্বপ্নপূরণ আশ্রয়ণ প্রকল্প-০২’ এর আওতায় একটি অসহায় পরিবারের জন্য নবনির্মিত বসতঘর হস্তান্তর করা হয়েছে। এ সময় অসহায় পরিবারের উজ্জ্বল ভবিষ্যত কামনা, ঘর নির্মাণে অর্থ সহায়তা প্রদানকারী সহ সার্বিক সহযোগিতাকারীদের জন্য এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত করা হয়। অসহায় পরিবারের গৃহ নির্মাণে সহযোগিতাকারী সকলকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। সুবিধাভোগী পরিবারের সদস্যরাও স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামে এ উপলক্ষে আয়োজিত গৃহ ও প্রতীকি চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী মো: মোশাররফ হোসেন, ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক মো: এমদাদ উল্যাহ, মুহা. ফখরুদ্দীন ইমন, মো: বেলাল হোসেন শাকিল, মো: জসিম উদ্দিন হাসান, চিওড়া ইউনিয়নে ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হোসেন নয়ন, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক মো: আব্দুল মমিন, সদস্য মো: আবুল হাশেম ভূঁইয়া, মো: জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, মো: আব্দুল হাকিম মামুন, আলা উদ্দিন আলো, মো: সাকিবুল হাসান মিয়াজী, মো: জাহিদ হাসান, রনি মজুমদার, হিউম্যানিটি অর্গানাইজেশন এর পরিচালক মো: শাকিল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাইয়্যেদ মো: ইউছুফ।


উল্লেখ্য, স্বপ্নপূরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে বেশ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অত্যন্ত সুশৃঙ্খল ও সুচারুভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। এরমধ্যে করোনাকালীন সময়ে অসহায়, হতদরিদ্র পরিবার সহ কর্মহীন দিনমুজুরদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ, প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে মাস্ক বিতরণ, সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন এবং করোনা ঝুঁকি কমাতে বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় মসজিদ ভিত্তিক বক্স-স্ট্যান্ড সহ হ্যান্ডওয়াশ সামগ্রী স্থাপন করে। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছর পবিত্র ঈদল ফিতর ও আযহা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ, ঈদ উপহার হিসেবে ঈদ বস্ত্র বিতরণ, স্বাবলম্বী প্রকল্পের আওতায় গরু-সেলাই মেশিন বিতরণ, অসহায় পরিবারের কর্মসংস্থান এর ব্যবস্থায় পণ্য সামগ্রী সহ দোকান হস্তান্তর, অসহায় পরিবারের গৃহ নির্মাণে ঢেউটিন প্রদান সহ প্রয়োজনী নির্মাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান, সুপেয় পানি নিশ্চিতে অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল স্থাপন, প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ, বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব মানবিক কাজে প্রবাসে অবস্থানরত চৌদ্দগ্রামের মানিবক যোদ্ধা সহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকগণ অর্থ সহায়তা প্রদান করে আসছেন বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।

আরও খবর