দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

ফটিকছড়িতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতার বিরুদ্ধে ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের ব্যানারে গত ২০ সেপ্টেম্বর  শুক্রবার উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ফটিকছড়ির ২টি পৌরসভা এবং ১৮টি ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা যোগ দেন। মিছিলটি সদর বিবিরহাট চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক ঘুরে বিবিরহাট


বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড মুক্তিযোদ্ধা চত্বরের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা শ্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।


উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বেলাল উদ্দিন মুন্নার সভাপতিত্বে ও উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি ছিলেন


ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমউল্লাহ বাহার। এ সময় তিনি বলেন, অনেকে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সবার সহযোগিতা দরকার।এছাড়াও আরো উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রদল নেতা মাসুদ,

মাসুজ আজাহার, শেখ মফিজ, সাইমনুল করিম, সাইফ সুমন,সোহেল রানা, রাব্বি খায়েম, জহিরুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক,এনাম,সাইফুদ্দীন,খোরশেদ,শরিফুল ইসলাম,নাছির উদ্দীন,সদস্য,আবু সাঈদ রুবেল, সাকিব,আব্দুল হালিম,ফটিকছড়ি পৌরসভা 

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী, 

সদস্য সচিব আসিফ কায়েম, নাজিরহাট পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ডালিম, সদস্য ইমতিয়াজ প্রমুখ।

Tag
আরও খবর